স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না;
চুপচাপ ম্যাজিক বলের মতো চোখে
ঘুম ঘুম নেশা ধরলেই বলো- ঘুমাও
ঘন ঠোঁটে অপুষ্ট কথা আঁটকে গেলে
উচ্চারণ করো না- ভালো লাগে।
হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে
উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো-
ভালোবাসি ভালোবাসি স্পর্শ করেই দেখো না।
নেত্রকোণা, ময়মনসিংহ
মোট পড়েছেনঃ ৭১৭জন
আজ পড়েছেনঃ ০জন
ভালোবাসা এমনই যে ভাই
চমৎকার লিখেছেন
ধন্যবাদ আপু 💕
নতুন বছরের শুভেচ্ছা
খুব সুন্দর ভাবে লিখেছেন।
অফুরন্ত ধন্যবাদ ভাই।
নতুন বছরের শুভেচ্ছা
নান্দনিক লিখনশৈলি ।
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞
নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা রইল।
ভালবাসাবাসির স্পর্শ-সুখ থাকেই।
সুন্দর লেখা।
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 💞
নব বর্ষের শুভেচ্ছা রইল।
উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো
এক সময় সব একাকার হয়ে যায় ভালোবাসার কাছে।
ধন্যবাদ ভাইয়া 💞 নতুন বছরের শুভেচ্ছা রইল।
“স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না; “
বুঝতে বড় কষ্ট বন্ধু
নাকি আমার বুঝার ভুল।
প্রথম দুটো লাইনে এমন শুল !!!
শুভ কামনা
প্রথম লাইনে আসল রহস্য।
কিন্তু একসময় সব একাকার হয়ে যায় ভালোবাসার কাছে হার মানে।
ধন্যবাদ দাদা 💕 নতুন বছরের শুভেচ্ছা রইল।
অসাধারণ! ভালো লাগলো দাদা। ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানবেন!
ধন্যবাদ দাদা 💕
নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভালওবাসাময় কবিতা,
ভাল লাগল খুব।
জীবন স্তরে স্তরে যেহেতু ভালোবাসা সজ্জিত
জীবনেও তাই ভালোবাসাময়, আপনাকেও অনেক ভালোবাসি।
নতুন বছরের শুভেচ্ছা রইল ভাইয়া 💞
চমৎকার লেখা। বেশ লাগলো ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 💞
নতুন বছরের শুভেচ্ছা রইল।
হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে। অসাধারণ হয়েছে এতটুকু। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
অফুরন্ত ধন্যবাদ আপু 💕।
নতুন বছরের শুভেচ্ছা রইল।