এখন ঘুমাও

 

তোমারে বলি এখন ঘুমাও
রাত পোয়াতে বাকি নেই আর,

উত্তরে এলো
বললে তুমি ভোরেন পক্ষি ডাকলে ঘুমিয়ে যাবে,
আমি বললাম থামোতো সবকিছুতেই বাড়াবাড়ি তোমার!

প্রিয়ে-
এই রাতে এই ক্ষণে তোমারে আমার বড্ডো প্রয়োজন
উষ্ণতার বুক-চাদরে আবৃত করো আমারে,
রাত-জাগা পক্ষির সনে ভোর-ডাকা পক্ষির আলাপনে
আরেকটা ভোর হোক একান্ত দুজনের !

প্রিয়ে
ঠিক উৎরে যাবো এবার,বিষণ্ণ- প্রাণের গহিনে
জোড়া শালিক -শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি
ফিরে আসুক এই ভোরের আকাশে !

মোট পড়েছেনঃ ১১১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. শুভ সকাল প্রিয় দিদি, সকালবেলার শুভেচ্ছা নিয়েন।
      অজস্র ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য, আনন্দে কাটুক সারাদিন।

  1. জীবনটা এমনই জটিল, একজন সহজে ঘুমিয়ে পড়ে অন্যজনের ঘুম আসতে আসতে প্রথম জনের ঘুম ভাঙ্গে। তবে এই শীতের রাতে উষ্ণতার জন্য এমন জটিলতার প্রয়োজন আছে বৈকি।

    1. ধন্যবাদ শ্রদ্ধে দাদা ঠিকই বলেছেন,
      , একজন সহজে ঘুমিয়ে পড়ে অন্যজনের ঘুম আসতে আসতে প্রথম জনের ঘুম ভাঙ্গে।
      ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।

  2. প্রিয়ে-
    এই রাতে এই ক্ষণে তোমারে আমার বড্ডো প্রয়োজন
    উষ্ণতার বুক-চাদরে আবৃত করো আমারে,
    রাত-জাগা পক্ষির সনে ভোর-ডাকা পক্ষির আলাপনে
    আরেকটা ভোর হোক একান্ত দুজনের !

    ওরে কি দারুণ যে! চমৎকার প্রকাশ

    1. ধন্যবাদ শ্রদ্ধে দিদি, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, মন্তব্যে মুগ্ধতা, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
      অশেষ ধন্যবাদ জানাবেন।

  3. প্রিয়ে-
    এই রাতে এই ক্ষণে তোমারে আমার বড্ডো প্রয়োজন
    উষ্ণতার বুক-চাদরে আবৃত করো আমারে,
    রাত-জাগা পক্ষির সনে ভোর-ডাকা পক্ষির আলাপনে
    আরেকটা ভোর হোক একান্ত দুজনের !

    ওয়াও ! চালিয়ে যান বন্ধু
    শুভ কামনা !

মন্তব্য করুন