অতীত বর্তমান ভবিষ্যৎ

প্রিয় অতীত,
তুমি জেনে খুশি হবে যে আমি তোমাকে ভুলতে পেরেছি। তোমার দেওয়া প্রেম, ভালোবাসা, আঘাত যন্ত্রণা ভুলে ভালো আছি আমি। খুব ভালো আছি।

 

প্রিয় বর্তমান,
তোমার সাথে থাকলেও আমি তোমাকে কখনো ভালোবাসতে পারিনি। তাই তোমার থাকা না থাকা নিয়ে আমি চিন্তিত নই। বরং তুমি যতো দ্রুত চলে যাবে আমার থেকে ততোই ভালো থাকবো আমি।

প্রিয় ভবিষ্যৎ,
তুমি কতো দূরে কোথায় আছো আমাকে ছেড়ে? তোমাকে ছাড়া যে একটা মুহূর্ত ভালো লাগে না আমার। তুমি যতো দ্রুত পারো আসো আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
পাগলের মতো ভালোবাসি। তাইতো তোমার থেকে দূরে থাকতে ভীষণ কষ্ট হয় আমার। তুমি কি জানো না?তোমাকে না দেখতে পেয়ে পাগলীনি বেসে ঘুরছি পথে পথে। আমি জানি কেবল তুমিই পারো আমাকে ভালো রাখতে, আগলে রাখতে। তুমি তো জানোই আমি তোমাতেই সুখী, তোমাতেই সবচেয়ে বেশি আয়সী। ভালোবাসি আমি কেবল তোমাকেই ভালোবাসি।

ইতি,,,,,,



মোট পড়েছেনঃ ১,২২১জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. আশা নিয়েই মানুষের বেচে থাকা। আশাগুলো ভবিষ্যতে সফল করার তাড়নায় ভবিষ্যৎকেই আমরা কামনা করি। তবে সব ভবিষ্যৎই ভালো হবে এমনটা কিন্তু নয়।

    ………….শুভেচ্ছা জানিয়ে গেলাম আপু।

  2. অতীত ভুলে যাওয়াই উত্তম,
    বর্তমান কান্না করবে তো,
    হে ভবিষ্যৎ অতি দ্রুত চলে এসো, তোমাকে না দেখতে পেয়ে পাগলীনি বেসে ঘুরছি পথে পথে এক কবি,
    আমরা এই দৃশ্য আর সহ্য করতে পারছি না 🙁

    ব্যতিক্রমী চিঠিটি অনেক ভালো লাগলো।

মন্তব্য করুন