মূল লেখায় যান

ভাঙো সিন্ডিকেট !

সুপায়ন বড়ুয়াকবিতা২৩টি মন্তব্য

গুজব নয় সত্য জান
সত্য জানা অধিকার
মজুদদারী গুজব রটায়
দাম বাড়ানো কারবার।

দেশের মানুষ সহজ সরল
সত্য জানাও ওদের
সুবিধাভোগী গুজব রটায়
আঘাত হানো তাদের !

শীত মৌসুমে আশায় থাকে
সবজি খাবে যারা
সিন্ডিকেট ছোবল হানে
দামটা বেজায় চড়া।

মজুদ করে দাম হাঁকিয়ে
জিম্মি করে যারা
মুখোশ তাদের খুলতে হবে
জাতি দেবে সাড়া।

মজুদদারী এক হয়ে যায়
গড়ে সিন্ডিকেট
ঈমানদারী ব্যবসা তাদের
কাটে সবার পকেট।

শাসক শ্রেনী পড়ে ঘুমায়
চামড়া পুরু জ্যাকেট
শোষক শ্রেনী এক হয়ে যায়
গড়ে সিন্ডিকেট।

মজুদদার রা শিকর গাড়ে
জাগো কমরেড
আম জনতা এক হয়ে যাও
ভাঙো সিন্ডিকেট।

মোট পড়েছেনঃ ১৪৯১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
    নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ে তাকে উৎসাহিত করুন।
    প্রফাইলে একটি ছবি যুক্ত করুন।

    সিন্ডিকেট ভাঙতেই হবে,
    অসাধু চক্রকে নির্মুল করতেই হবে।

    ভাল একটি কবিতা নিয়ে প্রথম এলেন সোনেলায়।
    শুভ কামনা।

  2. মজুদদারী এক হয়ে যায়
    গড়ে সিন্ডিকেট
    ঈমানদারী ব্যবসা তাদের
    কাটে সবার পকেট।…….

    ব্যাবসায়ীদের ঈমান-আমানত সব সিন্ডিকেটে আবদ্ধ। এই আবদ্ধতা ইস্পাতের চেয়েও বেশি মজবুত। তবে সবাই মিলে চেষ্টা করলে এদের দমন করা অসম্ভব কিছু নয়।

    সোনেলা উঠোনে আপনাকে স্বাগতম দাদা।
    চমৎকার কবিতায় সহমত জ্ঞাপন করছি। আরও লিখুন, থাকুন আমাদেরই সাথে।

    শুভ কামনা 🌹🌹

    ★ আপনার একটি প্রোফাইল ছবি এ্যাড করুন প্লিজ। ছবি বিহীন আইডি দেখতে ভালো লাগে না। 🙂

    1. আপনাদের সাথে যুক্ত হতে পেরে
      নিজেকে ধন্য মনে করছি ।
      সোনেলার অগ্রযাত্রা থাকুক নিরন্তর ।
      শুভ কামনা রইলো
      ছবি, চেষ্টা করছিলাম এলবাম থেকে
      ডাউন লোড করতে
      সাইজটা নাকি বড়

  3. শাসক শ্রেনী পড়ে ঘুমায়
    চামড়া পুরু জ্যাকেট
    শোষক শ্রেনী এক হয়ে যায়
    গড়ে সিন্ডিকেট।

    ভাল বলেছেন স্বারর আছে না। সোনেলায় আর লিখুন সঙ্গে আছি। শুভেচ্ছা নিরন্তর।