আঙিনায় মধ্যবয়স্কা চাঁদ

পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ
আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়;

জানেন গল্প বলি–
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।

কেন বলছি জানেন–
প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ গিলে চাঁদের কলঙ্ক।

শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ৯২১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।
    অনবদ্য উপস্থাপন

  2. সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
    প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?

    সমাজের বাস্তবতা! কবিকে শুভেচ্ছা।

    1. আপু,অগ্রীম অভিনন্দন আপনাকেও।
      আর দুইটা পোস্ট দিলে আপনিও হাফ সেঞ্চুরির রেকর্ড গড়বেন ৭ মাস অল্প কিছুদিন বেশি নিয়ে।

  3. শুনবেন, একদিন শেষপ্রান্তে–
    সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
    প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?
    সমাজের বাস্তবতা, শুভ কামনা।

মন্তব্য করুন