জাগো – ৩

 

যদি মরিতে নাহি চাও
তবে তোমার ঐ গগনচুম্বী স্বপ্নরাশির
মাদুলি বানিয়ে বাঁধাই করিয়া
গলায় পরিয়া লও।।

যদি লড়িতে নাহি চাও
তবে দাসত্বের ঐ কঠিন শিকল
দু-পায়ে পরিয়া জীবন ভরিয়া
গোলামি করিয়া যাও।।

যদি জাগিতে নাহি চাও
তবে দেখেও না দেখার ভান ধরিয়া
ওপাশে ফিরিয়া উল্টো পথে
সহসা চলিয়া যাও।।

© অনন্য অর্ণব
উত্তরা, ঢাকা

মোট পড়েছেনঃ ৭৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. মেনে নেয়া অভ্যাস হয়ে গেছে-

    দু ঘন্টা লাইনে দাড়িয়ে না থেকে পঞ্চাশ টাকা টিপস দেয়াটা অভ্যাস হয়ে গেছে-

    অনেক বদলাতে হবে, অনেক।

    সুন্দর লিখা

  2. যদি লড়িতে নাহি চাও
    তবে দাসত্বের ঐ কঠিন শিকল
    দু-পায়ে পরিয়া জীবন ভরিয়া
    গোলামি করিয়া যাও।।

    “গোলামের চেয়ে আজাদ ই আমার কাম্য!” এই কিথাটি একসময় যাত্রাপালায় শুনেছিলাম। এখন আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল।
    আপনাকে শুভেচ্ছা।

  3. ভাল বলেছেন ভাই।
    তবে এখন স্বার্থের দাসত্বের থেকে মুক্তি চাই। লিখুন।
    যদি অমরত্ব চাও
    নিজের স্বার্থ বলি দাও, প্রতিবাদ কর অন্যায়ের
    নিজের অন্যায়ের আবদার ভুলন্ঠিত করে মনুসত্ব বিকায়োনা,
    পুত্র সন্তানের ভবিতসত ভুলে মনুসত্ব প্রতিষ্ঠায় শরিক হও।
    কোন সম্পদ ধংস্বে নাহি বিন্দুমাত্র সময়, যা ব্যাবহারে থাকবেনা কারো।

  4. বাঙ্গালি জাতি আমরা এখন এভাবেই থাকি তো
    মেনে নিয়েছি সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার
    কালা বোবা অন্ধ বধির এখন আমরা,,,যেনো কিছুই করার নেই আমাদের

  5. “যদি জাগিতে নাহি চাও
    তবে দেখেও না দেখার ভান ধরিয়া
    ওপাশে ফিরিয়া উল্টো পথে
    সহসা চলিয়া যাও।।”

    অসাধারণ কবিতা। খুব ভাল লাগলো।

মন্তব্য করুন