প্রথম জানুয়ারি
শব্দ আদান প্রদানে জয়ী প্রেমের উল্লাসে
গল্প বলতে-
ভরা পুকুর, চিকন কঞ্চি, সুখী মাছরাঙা
ঠোঁটের শাসনে তুমুল ঢেউ তুলে জনসম্মুখে
ওরাও ঝরা পালকে বার্তা রেখে উড়ে যায়।
শেষ ডিসেম্বর
অভিমান পুড়ে আবার সমঝোতার গলিপথে
গল্প বলতে-
দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি
রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে
ওরাও দীর্ঘমেয়াদি ইঙ্গিত দিয়ে ঘরে যায়।
অনেক বছর পর
গল্প লিখি-
রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত। কারা ফেনায়িত মুখে নারী মতের সম্মতি দেয়?নারীই প্রথম কাউকে ভালোবাসি বলবে যেন পৃথিবীর পাপ। সবাই ভালো থাকে গল্পের শেষ পৃষ্ঠায়। আমিও পরীক্ষিত এক সর্বগ্রাসী দানবের বিলাসী ঘরে……
নেত্রকোনা, ময়মনসিংহ
মোট পড়েছেনঃ ৮৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
নারীই প্রথম ভালোবাসি বলবে!
প্রেমিকের কাছেও যদি মনে হয় পাপ!!
নারীর জনম, চোখের কোলে জেগে উঠা চরের মতন,, দারুন উপলব্ধি। 🙂
ধন্যবাদ আপু ।
সমাজ নিমার্ণ হোক নতুন করে। নারীই প্রথম বলুক ভালোবাসি। পৃথিবীর এক নতুন গতি পাবে।
হয়তো সেদিন খুব দূরে নয়।
আলো আসবেই ,নারীর মুখে প্রথম ভালোবাসি শোনা পুরুষের হাত ধরেই।
শুভ কামনা 🌹🌹
অনন্য কাব্যকাথা মনে থাকবে ভাইটিকে। কী দুঃসাহস দেখালেন পব্দে বাক্যে নতুন এক আলোর সন্ধ্যানে। জয় হোক নারীমাতার।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।💞
“রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত। কারা ফেনায়িত মুখে নারী মতের সম্মতি দেয়?নারীই প্রথম কাউকে ভালোবাসি বলবে যেন পৃথিবীর পাপ। সবাই ভালো থাকে গল্পের শেষ পৃষ্ঠায়।”
—————–ভাল লাগলো।
অনেক ধন্যবাদ ভাইয়া 💞💞
কখনো কখনো নারীরাই প্রথম বলে ভালোবাসি। সেইসব সৌভাগ্যবান পুরুষের মধ্যে হয়তো আমার ভাইটি নেই এখনো। তবে সময় আসতেই পারে। হয়তো কোন নারীই প্রথম কবি ভাইটিকে ভালোবাসি বলবে। শুভ কামনা রইলো। দুর্দান্ত উপস্থাপন
অফুরন্ত ভালোবাসা আপু 💞
নারীই প্রথম বলবে ভালবাসি! সময় বোধহয় দেরি নেই। অথবা চলছে এখন সে সময়! ছোটভাই, তোমার লেখা মন কেড়েছে।
শুভ কামনা।
বড় আপুর মন কেড়ে নিতে পেরে গর্বিত ।
অফুরন্ত ভালোবাসা বড় আপু 💞
অনেক ভালো কবিতা,
শুভ কামনা হুদা
অনেক ভালোবাসা দাদাভাই 💞
“রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত।
পড়ে ভালো লাগলো।
অফুরন্ত ভালোবাসা দাদা 💞
দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি
রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে
মুগ্ধতা রইলো
অফুরন্ত ভালোবাসা ভাইয়া 💞💞
অপূর্ভ কথামালা। ধন্যবাদ!