আতসি কাঁচের বেড়া

তোমার আমার মাঝে এই এক
আতসি কাঁচের বেড়া,
তুমি দেখ আমায় অতি ক্ষীনকায়
আমি দেখি তুমিই সেরা।

তুমি উত্তলে- বিশালতম ভিষন
আমার খোলা দৃষ্টি সীমান্তে,
আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
তোমার অদেখায় অজান্তে।

শ্রেয়া!
আমি দেখি আমার হৃদয়ের চোখে
তুমি দেখো আয়নার আড়ালে,
আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।

জড়তায় জড়ানো ইতিহাসের মেলায়
খুঁজি সে চিরচেনা মুখ,
আমার অদ্যটা অসুস্থ দুর্বল
তোমার ও যে হৃদয়ে অসুখ।

চোখ মেলে দেখো- বদলেছে ৠতূ
ডালে ডালে মেলেছে কুঁড়ি,
বদলায়নি শুধু- অস্তিত্ব তোমার
এ হৃদয়ে সর্বোপরি ॥

-০-

মোট পড়েছেনঃ ৭৫৫জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. এ এক অদ্ভুত কাঁচের খেলা!
    তুমি শুধুই খেয়ালের বসে খেলে যাও
    আমার শুধুই খেলা দেখে যাওয়া,
    ক্ষীণ থেকে ক্রমেই ক্ষীণতর হওয়া
    আমার উজার-হৃদয়ে সবটুকুতেই শুধু
    তোমাকেই একান্তে জড়িয়ে যাওয়া;

    1. কোথায় কবি আর কোথায় কবিতা
      কে বলে তা বহুদুর
      হেলাল ভাইয়ের প্রতিটি মন্তব্য
      ছন্দে আর কবিতায় ভরপুর

      অশেষ কৃতজ্ঞতা আর মুগ্ধতা রেখে গেলাম

      শুভেচ্ছা প্রিয় ভাই

  2. দাদা এক অদ্ভুত কাঁচের খেলা, পড়ে ভালো প্রেম নিবেদন।
    প্রেমিক সিরিয়াস তো প্রেমিকা খামখেয়ালি।

    চমৎকার প্রকাশ
    শ্রেয়া!
    আমি দেখি আমার হৃদয়ের চোখে
    তুমি দেখো আয়নার আড়ালে,
    আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
    তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।

  3. “তুমি উত্তলে- বিশালতম ভিষন
    আমার খোলা দৃষ্টি সীমান্তে,
    আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
    তোমার অদেখায় অজান্তে।”
    ———-চমৎকার উপমা।

    1. কেন এমন হয় !
      কোটি মানুষের মধ্যে
      ভাললাগার একজনই কেন সরে যায় দুরে !
      দৃষ্টি আড়াল করে !!

      অনেক ধন্যবাদ ভাইজান।
      শুভেচ্ছা রইলো

  4. জীবনের চাওয়াপাওয়াগুলি যেন আতশি কাঁচের মতই। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস!

    দারুণ অনুভাবী লেখা ভাই।

    1. জ্বী ভাই
      একদম ঠিকই ধরেছেন।

      সম্পর্কের পরবর্তী পর্যায়ে একজন ভাবছে, অন্যজনের দৃষ্টিকোন আলাদা

      অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ ভাইজান।
      কৃতজ্ঞতা

মন্তব্য করুন