আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম——
একটি জ্যোতির্ময় শহরের দিকে।
তোমার গায়ে তখন আতরের বাজনা;
পায়ে নুপুরের ঘ্রাণ।
আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে——-
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।
তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে।
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
—————————0 0———————-
মোট পড়েছেনঃ ১,১৪৭জন
আজ পড়েছেনঃ ০জন
ভাবনার অতল গভীরে নিমজ্জিত কবিতা
পড়বার জন্য ধন্যবাদ ভাই।
আমাদের ছায়াগুলো এমনি করেই মিলিয়ে যায় কৈশোর শৈশব ছেড়ে। সময়ের বিপরীত মেরুতে আবাস গড়ে নেই আমাদের সুবিধামতো।
অনুভবের অনুরণণ ভালো লাগলো।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
সময়ের স্রোতে ভেসে একদিন সবাই মিলিয়ে। মিলিয়ে যায় ছায়াও
চমৎকার প্রকাশ
শুভকামনা রইল আপু।
বিপরীত মেরুর দুজনার মিল হয়না কখনো,
শুভ কামনা।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
………
ভালো লেগেছে।
আরও প্রেরণা পেলাম। আপনাকে ধন্যবাদ।
কতকিছু অজানা থেকে যায়
চলতে চলতে বলতে শুনতে জানা হয়ে যায়
আর অকালে সময় হারায়
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।
তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
কেন এমন হয় ? মেনে নিতে কষ্ট হয়।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
.
সত্যিই ছায়াদুটো আজ বড্ড অপসৃত।
শুভকামনা দাদা।
ধন্যবাদ দাদা।
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
ভালো লাগলো খুব।
আপনাদের ভাললাগাটাই আমার প্রেরণা,ধন্যবাদ।
এরকম ছায়ায় মিলিয়ে যায় কত স্বপ্ন, না বলা কথা তার খবর আমরা কতজনইবা রাখি?
ভালো লাগলো পড়ে ভাই।
নিরন্তর ভালবাসা তৌহিদ ভাই
চমৎকার। পড়ে বেশ ভাল লাগলো।
পড়ার জন্য ধন্যবাদ ভাই
প্রিয় ব্লগার,
সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
শুভ ব্লগিং।
ধন্যবাদ ভাই