দীর্ঘ বিরতির পর তোমার দিকে আমার গতি;
সূর্যোদয় থেকে সূর্যাস্ত তোমার এখন ঠোঁটস্থ
কখন আমার আমি ফুঁসে উঠে
কখন তোমার তুমি প্রতিবাদ করে
এসবের ব্যবহারিক হিসেব কষে
ব্যবস্থাপনা বিভাগে তুমি একজন উদ্যোক্তা।
কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
নেত্রকোনা, ময়মনসিংহ
মোট পড়েছেনঃ ৭৬১জন
আজ পড়েছেনঃ ০জন
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
জটিল হিসেব কষলেন দেখছি!! এমন দেখলে প্রেমিকা পালিয়ে যাবে নিশ্চিত থাকেন।😆😆
হা হা হা , ভাইয়া থাকলে তো পালিয়ে যাবে !😜😃
এ দেখি আধুনিক হিসাব বিজ্ঞানের মার্কেটিং পলিসি ভালোবাসায়।
জটিল সমীকরণ-
বেশ মুগ্ধতা ভাইজান।
ধন্যবাদ ভাইয়া ।
ভালোবাসায় এখন মার্কেটিং ব্যবসায় এগিয়ে 💞
সত্যিই নতুন করে শিখে নিলাম নাজমুল ভাই।
সুন্দর প্রয়াস
ধন্যবাদ ভাইয়া 💞
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
ওরে ভাই ক্যামনে পারেন এমন লিখতে।আমি জাস্ট অবাক হয়ে যায় নতুনত্ব দেখে
হা হা হা, আপু রে আমি নিজেও জানি না ক্যামনে লিখি। সমস্যা নাই দেখা হলে যতটুকু জানি শিখাইয়া দিবো 😃
ঠিক আছে ভাই। আমি ছাত্রী হিসাবে বেশ মনোযোগী।আগাম ধন্যবাদ
শেষ তিনলাইনে চোখ আঁটকে গেলো,
দারুন।
শুভ কামনা।
প্রথম লাইনগুলো ছাড়া শেষের তিনটি লাইন একাকীত্বে ভোগবে। কবিতার প্রত্যেকটি ইটের গাঁথুনির মতো পরস্পর জড়িত।
তবে শেষের লাইনগুলোকে হাইলাইটস বলা যায় ।
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞
ওরে বাপরে এতো হিসাব?
ভালো লাগলো।
খুব সহজ হিসেব ।
ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ 💞
এ তো সাংঘাতিক কবিতা।
সাংঘাতিক হলে তো বিশাল সমস্যা।
কবিতা এমনিতেই কম বুঝি, আবার যদি এমন জটিল হিসাব নিকাশ দেন তাহলে তো আমি শেষ……..শুভ কামনা সব সময়।
ভাইয়া হিসেব কিন্তু জটিল নয় খুবই বাস্তব হিসেব।
কবিতা আপনি খুব সহজভাবেই বুঝছেন আমি বুঝছি।
হবে হয়তো 🙂
কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
চমৎকার লিখনী ভালো লাগা আর ভালোবাসা।
ধন্যবাদ দাদাভাই 💞