তোমার এখন ঠোঁটস্থ

দীর্ঘ বিরতির পর তোমার দিকে আমার গতি;

সূর্যোদয় থেকে সূর্যাস্ত তোমার এখন ঠোঁটস্থ
কখন আমার আমি ফুঁসে উঠে
কখন তোমার তুমি প্রতিবাদ করে
এসবের ব্যবহারিক হিসেব কষে
ব্যবস্থাপনা বিভাগে তুমি একজন উদ্যোক্তা।

কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।

নেত্রকোনা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৭৬১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
    ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
    ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।

    জটিল হিসেব কষলেন দেখছি!! এমন দেখলে প্রেমিকা পালিয়ে যাবে নিশ্চিত থাকেন।😆😆

  2. ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
    ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
    ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।

    ওরে ভাই ক্যামনে পারেন এমন লিখতে।আমি জাস্ট অবাক হয়ে যায় নতুনত্ব দেখে

    1. প্রথম লাইনগুলো ছাড়া শেষের তিনটি লাইন একাকীত্বে ভোগবে। কবিতার প্রত্যেকটি ইটের গাঁথুনির মতো পরস্পর জড়িত।

      তবে শেষের লাইনগুলোকে হাইলাইটস বলা যায় ।
      ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞

  3. ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
    ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
    ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা

    কবিতা এমনিতেই কম বুঝি, আবার যদি এমন জটিল হিসাব নিকাশ দেন তাহলে তো আমি শেষ……..শুভ কামনা সব সময়।

  4. কারণ-
    ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
    ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
    ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
    চমৎকার লিখনী ভালো লাগা আর ভালোবাসা।

মন্তব্য করুন