ছোট বেলার স্মৃতিচারণ

ছোট বেলার এই আমিটা কতো সব উদ্ভট চিন্তা করতাম,এই লেখাটা ফেইসবুকে একবার লিখেছি,আর আজ এখানে লিখতে যাচ্ছি,যদি কেউ বিনোদন পান সেটা আমার সার্থকতা আর যদি কেউ মাইন্ড খান,সেটা খাইতেই পারেন,কারন এটাও এখন খাওয়ার জিনিসে রুপ পেয়েছে,এখন আসল লেখায় আসি,৯০ এর দশকের কথা, আমাদের বাসায় সাদাকালো একটা টেলিভিশন ছিলো সিটিজেন কোম্পানির, চ্যানেল মোড়াইয়া আনা লাগতো,একটাই চ্যানেল আসতো আর তা হলো বিটিভি,আর গভীর রাতে অনেক মোড়ানোর পর একটু একটু ভারতের দূরদর্শন চ্যানেলটা আসতো, ছোটবেলায় ভাবতাম টিভির মধ্যে এতো লোক কোথা থেকে আসে? কতদিন টিভির পিছনে গিয়ে দেখতাম মানুষ গুলো ঢোকে কোথা থেকে?পরে মনে করতাম তারের মাধ্যমে চিপা হয়ে এসে টিভির ভিতর ঢুইকা বড় হয়ে যায়, তারপর আসি ছোটদের বইয়ের কথায়, মুরগীর রানের মাংস দিয়ে একটা ছবি ছিল আর লেখা থাকতো (ম)তে মাংস, আম্মুকে জিগ্যেস করলাম এই রানের মাংস খেলে কি গায়ে বেশি মাংস হয়? আম্মু বললো হ্যাঁ,সেই থেকে এখন পর্যন্ত আমি মুরগীর রানের মাংস খাই না, তারপর আসি মানুষের নাম নিয়ে কিসব ভাবতাম আমি, নায়িকা অরুনা বিশ্বাসকে মনে করতাম সাবেক রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের ভাইয়ের মেয়ে, নায়িকা অঞ্জু ঘোষকে ভাবতাম বাজার রোড ঘোষ মিষ্টির দোকানের মালিক মন্টু ঘোষের আত্মীয়,তারপর বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় কে মনে করতাম এই লোকটা মনে হয় মুখ দিয়ে পাদ মারেন তাই তার নাম হেমন্ত মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে ভাবতাম ইনি বোধহয় চট্টৎ করে শব্দ করে পাদ মারতেন,তাই তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,আর দেশের সরকার যে কারা তা চিনতাম না, বাসায় একটা জাদুর বই ছিল আর তাতে লেখা ছিলো জাদু শিখুন পি,সি সরকার, ভাবতাম ইনিই মনে হয় দেশের সরকার 😂 কতো কিছুই যে এরকম চিন্তা করতাম, এখনো মনে পড়লে হাসি পায়, যাইহোক অনেক দিন ব্লগে আসি না।

মোট পড়েছেনঃ ১,১০৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সিনেমা হলে গিয়ে সিনেমার মধ্যে বৃষ্ট দেখে সেকি কান্না বাসায় যাবো কি করে এতো বৃষ্টিতে।অবশেষে আমাকে বাহিরে নিয়ে দেখাতে হোলো বৃষ্টি নেই।

    এটাই ছেলেবেলা।
    ভালোলাগলো।

  2. ভাই ভুল করে যদি তারের মাধ্যমে আপনিও বাবা বাক্সের মধ্যে ঢুকে যেতেন তাহলে আজ আর মন্টু ঘোষের বউ সোনেলা ব্লগে উঠে আসতো না হা হা হা 😀

  3. চমৎকার স্মৃতিচারণ
    মিষ্টি মিষ্টি প্রকাশ ভঙ্গি- দারুন।

    এমন কিছু ভাবনা আমারও ছিলো-
    চামড়ার জুতা মানেই বাটা জুতা
    প্রেসিডেন্ট মানেই এরশাদ

    ভাল লাগল ভাই। নিয়মিত আসবেন আসা করছি।

  4. এমন কতকিছু ভ্রান্তধারনা নিয়ে বসবাসকালটাকেই বলে বোধহয় অবুঝ বাল্যকাল। যেমন আমি মনে করতাম লম্বাটাইপ লাউ আর গোলটাইপটা হইলো কদু! বোঝ একবার তয়?😂😂
    আরো বেশি লেখ।
    তোমার ভান্ডার পরিপূর্ণ জানি আমি।
    সো, নো ফাঁকিবাজি।

  5. ছোট বেলার চিন্তা ভাবনা দেখে পুরাই টাস্কিত,
    এত উদ্ভাবনী চিন্তার অধিকারী রাকা তো বিজ্ঞানী হতে পারত।
    মজা পেলাম খুব।

    ব্লগে অন্যের লেখা না পড়লে, তোমার লেখার পাঠক কিন্তু কমে যাবে।
    নিজে লেখো, অন্যের লেখায়ও যাও।
    শুভ কামনা।

  6. টিভির ভেতরের মানুষ নিয়ে আমারও অনেক প্রশ্ন ছিল। কাউকে প্রশ্ন করার সাহস পেতাম না। মধুময় স্মৃতি পরে আমার মতো অনেকেই স্মৃতিকাতর হয়ে পরবেন।

  7. ছোট কালে শিশু কিশোরদের চিন্তার দৌড় থাকে সীমিত। এটা স্বাভাবিক।
    প্রায় প্রত্যেকের এরকম কিছু না কিছু স্মৃতি আছে। আমি কবরিকে মনে করতাম সাত ভাই সাম্পার সেই রাজার মেয়ে। সাবানাকে মনে করতাম রাজ্জাকের বউ। এক নায়িকাকে দুই সিনেমায় দুই জনের বউ হতে দেখে টাস্কি খেতাম!
    সাদা কালো টিভির ভিতর মানুষ দেখে আপনার মতই মনে হয়েছিল।

মন্তব্য করুন