কালি দাসের ফাঁকি

 

নবীণা
তোমাকে হয়নি বলা
জীবন থেকেই জীননের পথ চলা
ভুল করেও না যেন হয় ভুল
দুস্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল, মিথ্যে নয় এক চুল ।

নবীণা
শোন বলি
জীবন হরেক রকম ভালবাসার পদাবলি
কখনো পেয়ে সুখ, কখনো হারিয়ে
পাওয়া না পাওয়ার মাঝে জীবন যায় পেরিয়ে ।

নবীণা
কত কথা যে বাকী
কথার মাঝে কথাই দেয় ফাঁকি
ক্রোধ মোহের ভেড়াজালে
লোফে নেয় সব আড়ালে ।

নবীণা
অবচেতনে ও যেন না হয় ভুল
জীবন অনেক টা বাকী
কৃষ্ণ অভিসারি না যেন পারে দিতে
কালি দাসের ফাঁকি ।

মোট পড়েছেনঃ ৭৬২জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ওয়াও চমৎকার উপস্থাপন,,, শব্দে ছন্দে প্রবাদে নবীণাকে সতর্ককরণ।নবীণার মঙ্গল কামনায় অধীর কবির মন

    প্রত্যেকটা প্যারা অসাধারণ

মন্তব্য করুন