কখনও ক্ষমা করে না

ভালোবাসার দীর্ঘ সময় ধরে রাখি একান্তে
শঙ্কাযুক্ত অক্সিজেনের বোর্ডে
অবহেলায় আমিই কেবল জুয়ারী প্রেমিক।

সময়ের লভ্যাংশ জয়ের উল্লাসে
প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না
ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের

আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে

অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায়
প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে
আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই

অতএব, এ রাষ্ট্রে
আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করবো না।

২০ অক্টোবর ২০১৯, নেত্রকোণা।

মোট পড়েছেনঃ ১,২০০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. চমৎকার উপস্থাপন
    শব্দ চয়নও দারুণ
    অবহেলায় পুড়িয়ে মারার চেষ্টায়
    আমৃত্যু ভালোবাসার সুখে ঝুলিয়ে রাখা
    কি দারুণ শাস্তি গো!

  2. প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না
    ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের

    আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে……

    বাবারে বাবা, প্রেমিক মন আজ হুংকার ছেড়েছে দেখছি!!

    লেখা ভালো হয়েছে নাজমুল।

    1. প্রেমিক যেমন প্রেমিক তেমন প্রতিবাদী।
      ভালোবাসা দিয়েও শাস্তি দেওয়া যায়।
      তবুও প্রেমিকাদের ক্ষমা করে না !

      ধন্যবাদ ভাইয়া 😍

  3. অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায়
    প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে
    আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই

    ভাল লাগা রেখে গেলাম।

  4. একবার আমার গুরুমশায়’র কাছে ক্ষমা চাইলাম। গুরুমশাই বললেন, আর ক্ষমা করা যাবে না। এবারও যদি তোমাকে ক্ষমা করি, তাহলে ক্ষমার কাছেই আমাকে ক্ষমা চাইতে হবে।

    তাই,
    অতএব, এ রাষ্ট্রে
    আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করা যাবে না।

  5. আমার একটি প্রেমের কবিতায় আমি লিখেছিলাম,
    ‘‘মেয়ে বলে ক্ষমা করেছি,
    না হয় নিজেকে আমি কুকুরের মতো
    গুলি করে হত্যা করতাম!’’
    আপনার কবিতা পড়ে কেন জানি আমার লেখা সে কবিতার কথা মনে পড়ে গেল।
    কবিতা সুন্দর হয়েছে।

    1. “মেয়ে বলে ক্ষমা করেছি
      না হয় আমি নিজেকে কুকুরের মতো
      গুলি করে হত্যা করতাম”

      দারুণ মুগ্ধতা রেখে দিলাম। আসলেই ভাবনায় আমাদের ভাবায় ক্ষমা করা যায় না ।

মন্তব্য করুন