মনের একটু কাছে

না দেখলাম কাছে থেকে, না দেখলাম ছুঁয়ে !!!
তবুও সে কিসের নেশায় রেখেছে মাতাল করে ?

হৃদয়ে নামে রক্তঝর্ণা তার কথা ভাবিলে ।
সে যে অন্য কারো !!!
কেমনে বাঁধিব তারে, কোন বাহুডোরে ?

রাতে নাই ঘুম আমার ভাবিয়া তারে,
ক্ষুধাত্ব মনের অনল জ্বালা সে’ই নিভাতে পারে ।

অনেক ভেবে বলেছিলাম, বন্ধু হয়ে থাকবো পাশে ।
তবুও মনে রেখো,
নাহয় মনের আশে-পাশে ।

ভাসাইও আমারে ছলনার সাগরে,
ডুবাইও প্রেমের জলে ।
তোমায় নিয়ে কল্পনা জগৎ গড়বো মেঘের সাগরে ।
তবুও মনে রেখো ,
নাহয় মনের একটু কাছে ।

 

 

ছবি : ফেসবুক থেকে নেওয়া ।

মোট পড়েছেনঃ ১,০৫৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. না দেখলাম কাছে থেকে, না দেখলাম ছুঁয়ে !!!
    তবুও সে কিসের নেশায় রেখেছে মাতাল করে ?

    প্রোফাইলের ছবির সাথে ঠিক যাচ্ছে না! :p

  2. প্রেমের আকুতি ভরা বাক্যে কবি প্রিয়ার বাহুডুরে বন্দী হতে না পারলেও থাকতে যেন পারেন বন্ধু হয়ে মনের কোণে। দারুণ লাগল।

  3. এতো আঁকুপাঁকু প্রেমের আবেদন পত্র কে ফিরিয়ে দিবে? বন্ধু-সখা-প্রেমিক-কবি সব বানিয়ে নিবে তোমাকে।

    ভালো হয়েছে একান্ত অনুভূতি। শুভ কামনা অবিরত 🌹 🌹

    1. মন্তব্যের জবাব দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না ।
      ভীষণ লজ্জা পেলাম আপনার মন্তব্যে,,,।
      তবে যে, ভালো লেগেছে এটাই চাওয়া পাওয়া । ধন্যবাদ,,, আপু ।

মন্তব্য করুন