মূল লেখায় যান

কাব্যের রং

মোস্তাফিজুর খাঁনকবিতা১৫টি মন্তব্য

যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,
পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।

যেখানে নেই কোনো হারানোর ভয়,
সেখানে কেনো থাকবে অমৃত সংশয় ?

তুমি সেই কাব্যের রং মেখেছ চাঁদের পাড়ে,
শতজনের দৃষ্টি থাকে সেদিকে, সংশয় যেন মন না কাড়ে ।

দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল,
আমাকে আটকে রেখো, যেন না করি কোন ভুল ।

পালে সেই খোলা হাওয়া লাগিয়ে যাবো আমি কাব্যের ধারে,
নয়তো চাঁদের পাড়ে,
চুপ করে থেকো তুমি, দেখো নয়ন ভরে ।

মোট পড়েছেনঃ ১৩৯১জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,
    পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।

    বাব্বাহ্ এমন প্রবল প্রতিজ্ঞা মনে বিরাজমান থাকলে প্রেম না জমে পারেই না।খুব ভাল হয়েছে।

  2. কবিতা ভালো হয়েছে। কিন্তু ছবিতে ইংরেজি ভাষার ব্যবহার দৃষ্টিকটু লাগছে আমার কাছে। বাঙালী কবিকে কি অপ্রয়োজনে ইংরেজী মাধ্যম ব্যবহার করা মানায়?

    সোনেলা ব্লগ প্রয়োজন ছাড়া ইংরেজি ভাষার ব্যবহার নিরুৎসাহিত করে ভাই।

    শুভকামনা জানবেন।

    1. ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার । আমি জীবনে প্রথমবার ব্লগে এসেছি,,, এবং লিখছি । আপনারা ভুল ধরিয়ে দিয়ে শিখিয়ে দিবেন,,, এবং ছোট ছোট ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ

      1. আপনি আমাদের পরিবারের সদস্য ভাই। এখানে আমরা সবাই একে অন্যের শুভাকাঙ্ক্ষী। আমার নিজেরি অনেক সময় অনেক ভূলত্রুটি হয়। ব্যাপারনা।

        পাশেই আছি আমরা আপনার। আমাকে ভাই বলবেন প্লিজ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।