মুখটা খুলে দেশটা বাঁচাও

লালের বেষ্টনীতে
লালসাগ্রস্ত ক্ষমতার অট্টভঙ্গির নেতা নই
নীতিগ্রস্ত মাদকের পিপাসিত কবি নই
আমি পিপাসিত শব্দের পিপাসিত কবি।

করি অশুদ্ধ কবির অশুদ্ধ কবিতা পান
আজ কবিতায় বলে- আমি নাকি
কবিতাসক্ত, নিষিদ্ধ, বেপোরোয়া মাতাল ?

ইতিহাসের অবলা মস্তিষ্কে
কবিতায় সেঁটে দেয় প্রতিবাদী ক্যান্সার

যার উত্তপ্ত ভাইরাসে
দগ্ধ হয় ভাবনার বিচ্ছিন্ন শব্দকোষ
অনিয়মেই জন্ম দেই
আমার কলমে ভগ্ন কবিতার মহৌষধ ।

এ যুগে নীল-নকশার রেসকোর্সে
আমি এক নবাগত , কাব্য মাতাল কবি

শুনো- আমার সুপ্রিয় উপস্থিত ধর্ষিতা
পর্দার আড়ালে নির্যাতিতা,নির্বাসিতা
জনপ্রতিনিধি এবং জনগণ
নেই তো আজ তোমাদের
তর্জনির জনতায় শান্তিকামী গণতন্ত্রী কবিতা।

মনে রেখো-
সবুজ মুখোশে মোড়ানো অশান্তির প্রণেতারা;

কবিতা বিমুখ আটারো জনতার রক্তে
স্বৈরাচারী ঘুণে ধরা বিবেকের গলিতে
এবার কবিতায় জ্বলবে
কবিতায় জ্বালাবে, কবিরাই শব্দ-বোমা ফাটাবে

বাঁচলে এবার
সোজা পথে মুখটা খুলে দেশটা বাঁচাও …!

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,১৬২জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. মনে রেখো-
    সবুজ মুখোশে মোড়ানো অশান্তির প্রণেতারা;
    কবিতা বিমুখ আটারো জনতার রক্তে
    স্বৈরাচারী ঘুণে ধরা বিবেকের গলিতে
    এবার কবিতায় জ্বলবে
    কবিতায় জ্বালাবে, কবিরাই শব্দ-বোমা ফাটাবে

    কবির কবিতার বোমা বিস্ফোরিত হোক।

  2. যার উত্তপ্ত ভাইরাসে
    দগ্ধ হয় ভাবনার বিচ্ছিন্ন শব্দকোষ
    অনিয়মেই জন্ম দেই
    আমার কলমে ভগ্ন কবিতার মহৌষধ ।

    দারুণ শব্দ ও বাক্যের মাঝে প্রতিবাদী ঝড়।

মন্তব্য করুন