গুচ্ছ কাব্য

(অমিমাংসিত)
প্রতিটি পদক্ষেপ যখন ঘাস হয়ে ওঠে,
তখন অস্তিত্বের জানান দেয় স্নিগ্ধ সকাল,
ক্ষণ জন্মা নিথর শিশির বিন্দু-
একটু ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যায়-.
অথচ তাহার শিল্প জন্ম পৃথিবীকে অসীম স্নিগ্ধতা বিলায়-
আফসোস তুমি ফুটে ওঠো ক্ষণজন্মে
জীবনের স্কেচে আঁকা অমিমাংসিত পদক্ষেপ-
প্রশ্নরা করে চলেছে অধীর অপেক্ষা,উত্তর আসেনাকো আর।
//
(রঙতুলি)
স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন বিকিরণের মতো পুঁড়ছে–
পুঁড়ছে ফেনিল সাগর মাতাল নদীর ঢেউ-
পাহাড়েের শিরো খাঁজে সঁপেনীল আগুন আকাশ
ঝড় উঠেছে জীবনভূমে-
শিল্পির স্কেচে আঁকা জলন্ত আগ্নেয়গিরি-
এক পৃথিবীর দৈণ্য দশায় থরথর কাঁপছে ক্ষুধায় ব্যথায়-
তোমরা যে রঙতুলিকে ভালোবেসে যাও যুগে যুগে কালে কালে।
//
(পটচিত্র)
এক পৃথিবী আফসোসে রক্তপোঁড়া গ্লাণিগুলো ভেসে ওঠে মহাকালের নব্য পর্বে-
এক নদী ধর্ষিতা জল
এক সমুদ্র আর্তের ক্রন্দনে মিলেমিশে রক্ত আকাশের সংকেত হয়ে ওঠে
সেই ঢেউয়ে ঝর্নার ধারা বয়ে নিয়ে আসে যুদ্ধের প্রয়োজন-
চারিদিকে রক্ত আর জল-
এই আমাদের মানবিক পৃথিবীর পটচিত্র।
(মাসুদ চয়ন)

মোট পড়েছেনঃ ৮০৫জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ” (রঙতুলি)
    স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন বিকিরণের মতো পুঁড়ছে–
    পুঁড়ছে ফেনিল সাগর মাতাল নদীর ঢেউ-
    পাহাড়েের শিরো খাঁজে সঁপেনীল আগুন আকাশ
    ঝড় উঠেছে জীবনভূমে-
    শিল্পির স্কেচে আঁকা জলন্ত আগ্নেয়গিরি-
    এক পৃথিবীর দৈণ্য দশায় থরথর কাঁপছে ক্ষুধায় ব্যথায়-
    তোমরা যে রঙতুলিকে ভালোবেসে যাও যুগে যুগে কালে কালে।”

    শব্দ দিয়ে রঙের প্রকাশ, ভালো লেগেছে সবগুলোই। এটা বেশি ভালো হয়েছে।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন