আলোকিত ভোরের রৌদ্রে,
শিশিররা ঘুমিয়ে পড়েছে শহরের বুকে।
কবির কবিতা নেই থেমে,
শহরের বুকে এসেছে সন্ধ্যা নেমে।
ক্লান্ত পায়ে ফিরছে সবাই ঘরে,
এ যেন ভরাবর্ষার বেবাক হওয়া ঘুমঘোরে।
উষ্ম আদ্রতার প্রেমে জড়িয়েছে বৃক্ষশাখা,
চাঁদের আলোয় ঢেকে আছে স্তব্ধ রাত্রির অমানিশা।
রূপকথার শহরে,
ইটভাঁটার ধোঁয়াছে রঙ ধরেছে বিবর্ণ শহরের বুকে।
অভিসারের মন্ত্র মুগ্ধে কবিতা লিখে বনলতা,
পত্ররন্ধ্রে রসদ খোঁজে তখন বৃক্ষরাজীর লতাপাতা।
ভালোবাসাহীন শুষ্ক বিরহে,
শহর জুড়ে বৃষ্টি নেমেছে ক্লান্ত রাত্রির অকাল বোধনে।
দেবালয়ের মর্মভেদী,
রূপকথার শহর ফিরে পেয়েছে পুনরায় নববাসন্তী।
মোট পড়েছেনঃ ১,১৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
দারুন লিখেছেন দাদা, রুপকথার শহরে বাস্তবে নেমে আসুক বর্ণীল আলো। সুবাসিত হোক নগরীরর আকাশ বাতাস।
শুভকামনা রইলো।
অজস্র ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অহর্নিশ।
দেবালয়ের মর্মভেদী,
রূপকথার শহর ফিরে পেয়েছে পুনরায় নববাসন্তী।
দারুণ লিখেছেন।
অজস্র ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অহর্নিশ।
রূপকথার শহরে নববাসন্তী বজায় থাকুক।
কবিতা ভাল লেগেছে।
অজস্র ধন্যবাদ দাদা।
শুভকামনা অহর্নিশ।
কাক ভেজা শহরে আবার বসন্ত আসুক
অজস্র ধন্যবাদ আপু।
শুভকামনা অহর্নিশ।
এতো সুন্দর করে কিভাবে ভাবো প্রদীপ ? মন্ত্রের মতো লাগে। অনেক অনেক ভালোলাগা রইলো।
*চাঁদের আলোয় ডেকে হবে না ঢেকে হবে ? একটু দেখো।
অজস্র ধন্যবাদ দিদি,
শুভকামনা অহর্নিশ।
.
হ্যাঁ দিদি… ঢেকে হবে টাইপিং ভুল হয়েছে।
দেবালয়ের মর্মভেদী,
রূপকথার শহর ফিরে পেয়েছে পুনরায় নববাসন্তী।
দারুণ লিখেছেন দাদা।
অজস্র ধন্যবাদ দাদা।
শুভকামনা।
আপনার চোখে রুপকথার শহরটি দেখে মুগ্ধ হলাম। শুভকামনা।
অজস্র ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।