শুভ মহালয়ার শুভেচ্ছা…মা আসছে…

তুমি সবুজে ভরিয়ে দাও
ভোরের আকাশে
সূর্য ওঠাও
চাঁদের কোমল হাসির মাঝে
আনন্দ ঝরাও ।

রূপকথা থেকে বাস্তব
অশান্ত থেকে শান্ত
পান্ডব থেকে কৌরব
মাটি থেকে দিগন্ত…

তুমি রণচন্ডিকা থেকে মহামায়া
খড়গ থেকে শঙ্খধ্বনি
তুমি অসুরশক্তি বিনাশিনী
মা বাসন্তীকা , তুমি-ই শারদীয়া ।

“মহালয়ার শুভেচ্ছা সবাইকে…মায়ের স্নেহ-আদরের ছায়ায় সকলের জীবনে প্রশান্তি ছড়িয়ে যাক…মা আসছে , তাই কাশফুলের ওড়াওড়ি…শিউলীর নাচন…আকাশ ভরা নীল…ভোরের হিম হিম কুয়াশায় দূর্বাঘাসে বিন্দু বিন্দু শিশির কণা…যদিও এই প্রবাসে প্রকৃ্তির এই সৌন্দর্য দেখতে পাওয়া যায়না…পুজোটাই কেমন জানি লাগে…তবুও তো শারদীয়া আসে…মাতিয়ে তোলে সারাটি বিশ্ব…”

শুভমিতার কন্ঠে আগমনির গান

মোট পড়েছেনঃ ৭,৫৮৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. সবাইকে ছেড়ে কয়েকটা বছর এই দিনটিকে খুব মিস করছি। এখন আর ভোর বেলায় উঠে সবাই মিলে রেডিওতে কান পেতে শোনা হয় না মহালয়ার আগমনী ধ্বনি।

    শৈশব কেন যে ফিরে আসে না ! কেনই বা যান্ত্রিক জীবনে পা বাড়ালাম ~!
    শুভ মহালয়া নীলাদি।
    শুভেচ্ছা।

    1. নানা পোষ্ট দিয়ে ভেগে যেতে হয়েছিলো। কারণ তখন চাকরী করতাম। আর ব্লগ সম্পর্কে এতোটা বুঝতামও তো না!
      যাক শোনো শারদীয়ার শুভেচ্ছা।
      তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
      তোমাকে মিস করি নানা। -{@

  2. যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা,
    নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো: নমো:।
    সরলার্থ : যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরুপে বিরাজিতা, সেই দেবী কে নমস্কার, নমস্কার এবং বারংবার নমস্কার জানাই।

    হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তোমার আগমনে এই পৃথিবীকে ধন্য করো । কলুষতা মুক্ত করো। মাতৃরুপে, বুদ্ধিরুপে, শক্তিরুপে আশির্বাদ করো পৃথিবীর প্রতিটি মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে।

    -{@ মহালয়ার শুভেচ্ছা সবাইকে -{@

        1. ;?

          ভাবছি এইবার কিছু ঘাস কিনে রাখবো… তাজা দূর্বাঘাস। যদি দেবী রুষ্ট হোন তো সেই দূর্বা ঘাস দিয়ে অন্তত ঘোড়াকে কিছুটা শান্ত রাখা যাবে 😀

          জয় দেবী দূর্গা -{@

  3. শুভেচ্ছা মহালয়ার -{@
    প্রতি বছর এ পূজা এলেই আমি দেখেছি এমন কি নিজেও যোগ দিয়েছি বন্ধুদের সাথে বেশ আনন্দ লাগছে।

    1. পূজো চলেই এলো। এবার সেভাবে পূজোতে যাওয়া হবেনা।
      হয়তো একদিন যেতে পারি, আবার নাও। ঠিক নেই।

      আনন্দ করুন মনির ভাই। তারপর এসে আমাকে গল্প শোনাবেন, ওতেই আনন্দ সাজিয়ে নেবো।
      শারদীয়ার শুভেচ্ছা। -{@

মন্তব্য করুন