জাদু’র ছবি//

আটকে বাতাস নিঃশ্বাস নেই ঘুমের ভেতর
চোখের পাতা সজাগ রেখেই উড়ে বেড়াই স্বপ্নলোক।
চাবির গোছা সামলে রেখে ঘরকে করি তালাবন্দী
আমার এমন চিত্রখানি,
রং ছাড়াই রঙেই আঁকি চিত্রখানি!
মাঠের মাঝেই পথ হারিয়ে,
পথকে চিনি পথিক সেজে।

ঘাসের বুকে নুপুর ফেলে,আপন ভোলা নুপুর পরি
কাজল ছাড়াই চোখদুটিতে মেঘের কালো আঁকতে জানি।
কাগজ ছাড়াই লিখতে জানি,খাপছাড়া সব খসড়া খানি
হাজার কথা কইতে জানি,বন্ধ করে ঠোঁটের টুঁটি।
এপিঠ ওপিঠ ভাজতে জানি,কইয়ের তেলে রকমারি
বৃষ্টি ছাড়াই ভিজতে পারি
সুরের মায়ায়  কাঁদতে জানি।

আমায় যদি দাও তুলে, খড়গ তোমার নিন্দে দিয়ে——!!
আমার যে তা খুব প্রয়োজন,ভরবো সবই আঁচল পেতে।
ভয় দেখাবার ভাবনাগুলো এবার নাহয় ভুলতে পারো
ঘরের ছবি আপন সবি,আমার না হয় আমিই থাকি।

রং ছাড়াই আঁকি আমি ভীষণ জাদুর ছবিখানি।

মোট পড়েছেনঃ ১,০৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. অনেক কিছুই অজান্তে করতে জানি,
    ভাবার মত করতে পারলেই পারি,
    স্বপ্ন বুনি কল্পনাতেই হৃদয়ে আক্তে জানি,
    মনের মতো জানলেই ভাবতে পারি।
    অভুত ভাললাগা রইল আপু।

    1. এত এত জানার ভেতর অজানারেই করি আপন। তাইতো থাকে শুন্য গহন।
      চোখে আপনার জাদু।জাদু ভরা আপনার মন ও মনন।
      শুভেচ্ছা অশেষ।

  2. ইশ কাজ না করেই যদি আয় করা যেতো!
    অথবা না খেয়েই যদি পেট ভরে যেতো!
    তাহলে কতই না ভালো হতো 🙂

    ভালো লাগছে যাদুর ছবি।
    শুভ কামনা।

    1. কবি মহারাজের স্বীকৃতি পেলে ধন্য হয় লেখা। মহারাজের উচ্চারনে দারুন শব্দ অস্কারের মতো মনে করতে দোষ তো আমার নয়!!!
      অবিরত শুভেচ্ছা!!!

মন্তব্য করুন