ভালো থাকিস

কথোপকথন…

তুই সেদিন চলে গেলি খোঁজাখুঁজির অনেক দূরে
আসলে লুকিয়ে নিলি নিজেকে তোর মনের ঘরে।
তোকে আমার পড়েনা মনে, আমাকেও তুই না।
সেই যে আবেগ আদতে কোনো কিছুই ছিলো না।
কেমন করে বদলে গেলি, এবং আমিও
কেউ যে কারো ঘর হোলাম না;
পর ছিলাম, হোলাম দূর আরোও।
হঠাৎ করে পথে দেখা, আসলেও তুই কী!
তুইও চেয়ে দেখলি আমায়, আসলেই আমি কী!
এখন যেনো খুব অজানা, চেনা কেবল মুখটা
হাসির ভেতর সেই হাসি নেই, কেমন জানি রংচটা।
বললি আমায়, “কেমন আছিস? সব খবর ভালো তো?”
হেসে বললাম,
—ভালো আছি, তোর সব ঠিক তো?
—কেমন জানি হয়ে গেছিস! তুই বদলে গেছিস অনেকটা…!
—মনের বদল কার না হয়, বল দেখি! বাদ দে তো ওসব কথা।
—ঠিক আছে, যা তবে, আবার দেখা হবে তো?
—হয়তো এমন চলার পথে, সব জানে ওই মুহূর্ত।
—হেঁয়ালি ছাড়লি না তুই। সেই ঠিক আগের মতোই—
—ছাড়াছাড়ি শুধুই কি তোর? আমিও ঠিক আমার মতোই।
—আচ্ছা হলো। অনুরোধ, মাঝেমধ্যে খবর নিস।
—যাক গে, অনেকটা পথ যেতে হবে। ভালো থাকিস।

হ্যামিল্টন, কানাডা
৩ জানুয়ারি, ২০১৯ ইং।

👉২০১৯ সালের প্রথম লেখা। সোনেলা নীড়ের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন। সুস্থ থাকুন।🙏🌹

Happy New Year 2019 
মোট পড়েছেনঃ ১,২৩০জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. অনেকটা পথ যেতে হবে একাকীর সংগোপনে
    গিয়েছি যেমন আগেও, এবারে আর নূতন কী-ই-বা হবে!!
    যেতে পেরেছি তো, সময়ের চোখে ধুলো ছুঁড়ে,
    ঐ নীলেই হারাবো, আবার-ও!!

    কৃপণ শুভেচ্ছা আপনাকেও।

    1. কালের গর্ভে সব ই হারায়। তাই যতো খুশী হারাতে থাকুন, নীলে, ভুতে কিংবা অ-ভুতে, ব্রহ্মদত্যি, শাঁকচুন্নী অথবা আপনার মায়া-ছায়ায়। বরং একটা গান শুনুন।

      https://youtu.be/qlrShCs19p8 😀🙏

    1. “ভালো থাকিস” শর্টফিল্ম আছে একটা। দেখে নেবেন। আশা করি ভালো লাগবে।

      নতুন বছরে বন্যা লিপি’র লেখনির বন্যা বয়ে যাক সোনেলার উঠোনে। শুভকামনা। 🌹

    1. কেউ যদি আপনার জন্য অপেক্ষায় থাকে, আর আপনি সেটা টের পান, তখন কেমন লাগে আপনার প্রিয় মায়াবতী? আমার তো নিজেকে ভিআইপি লাগে। 😀

      যেহেতু আপনি আমার জন্য অপেক্ষায় ছিলেন, তাই, “প্রাণে খুশীর তুফান উঠেছে।” \|/ 💃
      প্রিয় মায়াবতী আপনার জন্য (3 💕🌹🌹💓💙💚💛💜💟💌

  2. একটা সময়ের পরে সম্পর্কগুলো এমন হয়ে যায় যেন সম্পর্কগুলো কেবল একটা মুহূর্তে। সকালে গড়ে উঠা সম্পর্ক ভুলে যাই দুপুরে, বিকালেরটা রাতে। অথচ খুব স্বচ্ছভাবে চোখে স্পষ্ট হয়ে উঠে অতীতে ফেলে আসা কোনো সম্পর্ককে। তা যাইহোক, লেখাতে আকুলতা আছে, আবেদন আছে। কিছু কিছু লাইন পড়ার আবেদন জানায়।

    1. “আমি কি বেঁচে আছি না কি মরে বেঁচে আছি!”—এ কার মন্তব্য পড়ছি, দেখি তো! চশমার গ্লাস মনে হয় অপরিষ্কার নয়তো রেটিনার পাওয়ার কমেছে। 😎

      এমন মন্তব্য পেয়ে এ লেখা তো নৃত্য শুরু করে দিয়েছে। নতুন বছরের উপহার চায় সোনেলা নীড়ের সকলে। লেখা দিন। অনুরোধ, আবদার দুটোই রাখলাম। 🙏

      1. এভাবে বলে শরম দেওয়া ভালো না, একদমই ভালো না।

        অনুরোধবা আবদার করলে খুব ভয়। কি না কি লিখি, এভাবে বললে ভয় বেশি পায়। বছর পেরিয়ে গেলো একটা শব্দও লিখতে পারিনি। পুরনো একটি লিখাই আপনার সম্মানে দিব। অখাদ্যই খাওয়াবো।

      2. ভয়!!! তাও আমাকে!!! নতুন লেখাই তো পুরোনো হয়, তাই না? আপনি একটা শব্দ লিখে ফেললেই দেখবেন কেমন করে কবিতা ফড়িং এর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে!

        অনেক ভালো থাকুন।

  3. যেতে হবে বহুদুর , কতদুর জানিনা এখন জানি সহজ সরল পথে চলা
    যেতে হবে বহুদুর, কেমন থাকব জানিনা দিদি????
    তবুও যেতে হবে আমৃত্যু ………………………

    1. “চলাই জীবন থেমে যাওয়া ই মরণ
      ভেবে নাও তুমি কাকে করবে বরণ!
      যদি একলা পথে কোনো সাথী না মেলে
      যদি সাড়া নাহি পাও, সাড়া দেবে তব তান।” —মজিবর ভাই এ গানটা আমার খুব প্রিয়।
      ভালো থাকুন নিরন্তর। গানটা শুনুন। https://youtu.be/K6kej_nTINE

      1. ভাবতেই মনে হই গেছি ভুলে,
        মনেই নেই ভাবতে ভুলে ভুলে,
        জীবনে স্বপ্ন বুনি ভুল পথে,
        খুজি নাই হইতো নিজেকে।
        দোয়া করবেন আপুন

    1. এই যে প্রেরণা, সকলে দিতে জানেনা। কিন্তু যখন সোনেলায় লেখা দেই, তখন আপনাদের সকলের প্রেরণাময় মন্তব্য পেয়ে লেখা নীরবতা ভেঙ্গে নেচে ওঠে।

      অশেষ ধন্যবাদ! ভালো থাকুন নিরন্তর।

  4. ছাড়াছাড়ি শুধুই কি শুধুই তোর ? আমিও ঠিক আমার মতোই,,,,,,,কতাটা অভিমানী মনে এমন করে বলা যায় তাই অনুভব করলাম।

    অথবা ভালো থাকিস,,, এই দুটি বাক্যর মাঝে জড়ানো থাকে অফুস্ট ভাষার হাজারো না বলা কথা। দুটি বাক্য শুধু একটি কথাতো নয়,,,,যেন পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি আত্মার একাত্ব হয়ে থাকার মুল-মন্ত্র।

    আমি বোঝাতে পারছি,,কবিতাটা পড়ে কি বুঝলাম ? অনেক সময় নিজে কি অনুভব করেছি তা বলে বোঝানো বেশ কঠিন লাগে,,,

    অনেক ভালোবাসা রইলো নীলা আপু,,,ভালো থাকবেন 💓🌺🌸💞

    1. যেমন আপনার লেখনী, তেমনি আপনার মন্তব্য দুর্দান্ত। কেন বলছি এ কথা জানেন? কবিতার ভাব পুরোটাই বুঝেছেন।

      এতো চমৎকার মন্তব্যের জন্য আপনাকে হৃদয় থেকে শুভকামনা জানাচ্ছি। অনেক ভালো থাকুন। আপনার জন্য এই গান।
      https://youtu.be/020341aJmu4

      অনেক ভালো থাকুন। 🌹💟

মন্তব্য করুন