এলোমেলো ভাবনা

যখন তোমার ভাবনা গুলো জোরো হয়
এক ঝলক হেমন্তের বাতাসের সাথে,
ভিড় করে অজস্র স্মৃতি।
স্মৃতি? নাহ,যা কিছু অমলিন তাতো স্মৃতি নয়।
অনেক যে ভালোবাসা ছিলো তা কিন্তু নয়!!
সূর্যোদোয় থেকে সূর্যাস্ত,রজনী হতে ভোর
এরই মাঝে ছিলো ভাবনার পথচলা।
অথবা কর্মব্যস্ততার ফাঁকে,
কখনো চলতি পথের বাঁকে
যেটুকু চোখাচোখি,
অফুস্ট শব্দে বলা,না বোঝা কথা গুলো
বুঝে নেবার দুর্বার আকুতি,,
খুব বেশি ভালোবাসা ছিলো নাতো!!
কিছুটা ধুলি মাখা, একটু শেওলা ধরা
ভালোলাগার ছোঁয়ায় উজ্জ্বল হতে চাওয়া
মণিমুক্তা সম মুহূর্ত গুলো, সেতো স্মৃতি না।
হাজারো মুখের ভিড়ে শুধু একটি মুখকেই
বারবার খুঁজে ফেরা,,
ভালোবাসা ছিলো কি ছিলো না??//
শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে
মন বাগানে বসে যখন ভাবতে চাই,
তখনই এক ঝলক উত্তরের হাওয়া
সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।

মোট পড়েছেনঃ ২,৩২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. একান্ত অনুভুতির ভাবনা বেশ ভাল লাগলো।
    কাউকে অনুভব করতে চাইলে খুব বেশি ভালবাসা দরকার নেই আসলেই,
    একটু হাসি, একটু স্পর্শ এনে দিতে পারে স্বর্গের সুখ,

    উত্তুরে হাওয়া দূর হয়ে যাক।

  2. যা কিছু অমলিন সে তো স্মৃতি নয়! অমলিন সেই সব স্বর্ণালী সময় টুকূ আসলে কি!!!!
    এলো মেলো ভাবনার মণিমুক্তা সম মুহুর্ত গুলো নিয়ে সুন্দর লিখেছো বোন। -{@

    1. Thank you soooo much আপু ।সবাই এতো ভালো বললে লজজা লাগে।একটু ভুল চুক ধরিয়ে দিলে আমারই লাভ হতো।শুভকামনা রইলো ।ভালো থাকবেন।

  3. আপনার ভালোলাগায় একটু বরফ ফেলে দিচ্ছি!!
    বানানের দিকে সামান্য লক্ষ্য দিতে হবে প্রথমত (আমার কিন্তু অনেক ভুল থাকে)

    গায়ে মোটা-সোটা শীত-কাপড় জড়িয়ে নিন,
    একান্ত না পেলে অন্য ব্যবস্থা থাকার কথা!!

    বেশি বেশি করে লিখতে থাকুন।

    1. বানান নিয়ে আমি আসলেই খুব ঝামেলায় থাকি।অনেক সময় এটা হবে না ওটা হবে ভেবে ভেবে ভুল বানানেই লিখে ফেলি।আবার কেউ সংশোধোন না করায় বুঝতেই পারিনা ভুল টা কোথায় ছিলো।উপকার করলেন ভুল টা ধরিয়ে দিয়ে।সব লেখাতেই বরফ ঢেলে যান।বরফ থেকে যদি ভালো কিছু হয় তাহলে আর আপত্তি করবো কেন !!

  4. শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে
    মন বাগানে বসে যখন ভাবতে চাই,
    তখনই এক ঝলক উত্তরের হাওয়া
    সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।

    ভাবনাগুলো এমনিই কেবলি পালিয়ে বেড়ায় -{@
    লেখাটা কবিতা পাঠের মতন পড়লাম।খুব ভাল লাগল।

  5. ও আল্লাহ! আমার কাব্যিক রাজ্যে দেখি এখন অনেক কবিদের ভীড়! ভালো ভালো। লিখুন।
    অনেক ভালো লিখেছেন।

    তবে আমার কবিতা কিন্তু আপনাকে পড়তেই হবে!

    1. অবশেষে আপনি দেখা দিলেন !!!সোনেলায় থাকবো আর আপনার কবিতা পড়বো না তাকি হয় !!!! আগের গুলো পড়া শেষ ,এখন নতুন নতুন লেখা দিয়ে আমাদের ভালো লাগার দরজা ,জানালা খুলে দিন 😂😂।

  6. ভালবাসার নিজস্ব এক জানলা আছে আমার। আমি আর সে। সে আর আমি উঁকি দেই। শিউলি দেখি। দূর পাহাড়ের নীলকুরিঞ্জি দেখি।
    ভালবাসা যেটুকু থাক তা তো ভালবাসাই।
    বেশ সুন্দর লিখেছেন।

      1. আমার “এলোমেলো কিছু কথা” পোষ্টগুলো এই সোনেলাতেই আছে। এখন আর সেভাবে লেখা হয়না। আগে খুব লিখতাম।

        ধন্যবাদ আপনাকে।

  7. সবাই আমার লেখাটি পড়ে অনেক দারুন দারুন মতামত দিয়েছেন দেখে সত্তিই অনেক ভালো লাগছে।লেবুর রস (যাবতীয় ভুল গুলো) আমার কাছে ছিলো।তাতে পরিমান মতো চিনি (মতামতকারী দের ভালোবাসা) পেয়েছি।আর সাথে বাড়তি পেয়েছি বরফ 😀 ।সব মিলিয়ে চমৎকার ভাবে উপভোগ করেছি।অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।থাকবেন সকলেই। -{@

মন্তব্য করুন