নামহীন (এক)

অন্ধকার হাইওয়েতে বেড়াল চোখ জ্বলে ওঠে আকস্মিক!
যেনো মৃত্যুর কালোছায়া অকস্মাৎ এসে রূহের সাথে মোলাকাত করতে চায়।
পথ পিষে পিষে চলে যন্ত্র দানব,
মানব-ইঞ্জিনের দমে টান লাগে;
নিঃশ্বাসে থাকা জলীয়বাষ্প মিশে যায় মেঘের সাথে—
বৃষ্টি নামে,
রক্ত ধুয়ে যায়,
থেকে যায় দাগ বুকের ভেতর।

হ্যামিল্টন, কানাডা
২ আগষ্ট, ২০১৮ ইং।

মোট পড়েছেনঃ ৭৪০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. লোবানের ঘ্রাণ মাখা লেখা, মৃত্যুগন্ধা। তবুও ভালো লাগে, মৃত্যুছায়াঘেরা রাতের বিষন্নতায় চুপচাপ ডুব দেবার সাধ জাগে এইসব লেখা পড়ার পর 🙂

    1. এই যে প্রতিদিন অসংখ্য মানুষ পিষ্ট হয় গাড়ীর নিচে। এও তো একধরণের হত্যা করা। দুর্ঘটনা একটা জীবনকে কি করে দেয় তা আমি জানি।
      আপনার আলংকারিক মন্তব্য পেয়ে খুশী হলাম।

      অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করুন