হৃদয়ে চন্দ্রগ্রহণ

অহঙ্কারী চাঁদ…

আজ চাঁদের প্রবল জ্যোৎস্না ঝরে পড়ছে এই রাতদুপুরের ঘুম ঘুম বালিশে।
আমি বসে আছি জানালার পাশে;
বাতাস তার মায়ায় জড়িয়ে রেখেছে আমায়।
‘আমার হৃদয়’ : তুমি আজ নীল এক চাঁদ,
রাত্রির ক্ষত ঢেকে রেখেছো।

অশান্ত সমুদ্র যেভাবে তার নোনাজলে ঢেউ তোলে জ্যোৎস্নার বর্ষণেও বদলায় না তার চরিত্র
ঠিক সেভাবেই মাতাল হয় মন।
রোজ, রোজ, প্রতিদিন—
অথচ অহঙ্কারী চাঁদের পরাজয় হয়না
শুধু হৃদয়ে গ্রহণ লাগে।

চন্দ্রাহত কোনো এক কবি হয়তো আজ ফিরে গেছে হৃৎপিন্ডের মৌন অক্ষরে।

হ্যামিল্টন, কানাডা
২ জুলাই, ২০১৮ ইং।

মোট পড়েছেনঃ ১,৩৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. তাও ভাল নীল চাঁদ বেনোজলে ভেসে যায়নি।
    হৃদপিণ্ডের মৌনতা সে আবার হয় নাকি!!
    চন্দ্রাহত কবি হয়ত খুঁজে নিয়েছে নূতন কোন চন্দ্রদ্বীপ!!

    অনেক দিন পর পড়লাম, এক বিরহ গাথা

    1. নীল চাঁদ বেনোজলে ভাসবে, তাও আমায় না জানিয়ে, সেটা হয় নাকি? গতকাল চাঁদের আলো এতো ম্লান হয়েছিলো, জানান দিচ্ছিলো কৃষ্ণপক্ষের আগমন ঘটতে শুরু করেছে। রাহু গিলছে ওকে। তাই চাঁদকেই বানিয়ে দিলাম কবি।

      কেন হৃৎপিন্ড কি মৌন হতে জানেনা? ও কুবিরাজ ভাই বলেন না!

      অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুশী হলাম। 🙂

মন্তব্য করুন