ভালবাসা ও পরাধীনতা


ভালবাসা আসলে একধরনের পরাধীনতা, শৃংখলতা। মমতা,বিশ্বাস, আস্থা, সন্মান বোধ, শ্রদ্ধা, মায়া, নির্ভরতা এসব হচ্ছে ভালবাসা নামক শিকলের এক একটি লুপ। এসব লুপ জোরা দিয়ে দিয়ে একটি শিকল তৈরী হয় যার নাম ভালবাসা।

ভালবাসায় আবদ্ধ মানুষকে এই শিকল বন্ধী রাখতে বাধ্য করে, তাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখে। যে কোন কারনেই হোক এর একটি লুপও যদি ছিরে যায় তবে ভালবাসা কমতে থাকে। শিকল ছেরা গান ভাল লাগে তখন।

কখনো কখনো এই শৃংখলতা মানুষকে গলা টিপে ধরে। অসহ্য হয়ে পরে ভালবাসা নামক পরাধীনতা। এটি তখনই হয় যখন মমতা,বিশ্বাস, আস্থা, সন্মান বোধ, শ্রদ্ধা, মায়া, নির্ভরতার লুপ গুলো আলগা হয়ে একদম ছিরে যায় ।

মানুষ যখন এসমস্ত বিষয় আনন্দ চিত্তে পরাধীনতা না ভেবে গ্রহন করে তখন সে ভালবাসা সফল হয়। বৈচিত্র পিয়াসী মানুষ অনেক সময় শিকল ভাংগার গান গায়, এই গানের পিছনেও নিশ্চয়ই কোনো শক্ত যুক্তি থাকে, অথবা নতুন কোনো শিকলে নিজকে বাধতে চায়।

জীব জগতের সকল প্রানীর জন্যই এই মতামত প্রযোজ্য।

মোট পড়েছেনঃ ৮২৭জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ভালোবাসা ভালবাসা
    কখন যাতনা
    কখন মন উদাস
    কখন লাজুক
    কখন জড়িয়ে ধরার আবেগ জাগায়
    কখন নিভৃতে নোনা জল ভেলা
    কখন হাসায়
    কখন পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরায়।
    সব আপনার লেখায় এলো …।

  2. আপনার লেখাটা যেনো অনেক কথা বলে গেলো ভাইয়া।
    সত্যিই কি ভালবাসায় পরাধীনতা আসতে পারে! তবে সেখানে ফাঁক ছিলো। আপনার কথামতো। আমি যাকে ভালবাসি তাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। যাকে আমি বিশ্বাস করি তাকে প্রচন্ড ভালবাসি।

  3. ভালোবাসা বেহিসেবী। যখনই হিসেব কষা শুরু করে দেয় মন, তখনই ভালোবাসার মৃত্যু হয়।
    শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস এসব পরস্পরের প্রতি রাখতে পারলে কোনো ধরণের সম্পর্কের মধ্যেই কোনো টানাপোড়েন তৈরী হতে পারেনা।

    ভালো লিখেছো নানা।
    ভালো থেকো। -{@

মন্তব্য করুন