পারলৌকিক মোহ

 

 

অন্ধকারের দিন পুঞ্জে নক্ষত্ররা বিলীন

শরৎ দেখতে আর কত পোহাবে শ্রাবণ

বিদূষী হাসে নদী গহ্বরে বসে বসে

বচনে রতন খোঁজে পঙ্কিল দ্বীপের কাজকন্যা

বীরভোগ্যা বীর রসে ভরা করুণ কাহিনি

মননৌকার পালে উঠে দুর্মদ প্রহেলিকা ঝড়

সেফালী ঝড়ে পড়ে রৌদ্র করোটিকের দাহে

নাম ধারণ করে ঝড়ে ঝরা বিরহী শিউলি

বসন্ত কোকিল যেন শীতে হারিয়েছে গীত

আর গান আসে না বসন্ত নদী বেয়ে বেয়ে

পিরিতির রূপ এখন নগ্ন রূপহীন কদর্য

নারীরা পরী সাঁজতে চায় কল্পনায় ভিজে

দুর্মর জীবনে কত স্বপ্ন করে আঁকিউঁকি

ও কি জীবন চিনে নিস্তরঙ্গ তরঙ্গে উদয়

স্বাধীন সূর্যের আলোয় ভাসাতে মন

কত রং; কত স্মৃতি; কত স্বপ্ন; কত ঢং

করে আয়োজন বিশুদ্ধ পারলৌকিক জীবনের মোহে

মোট পড়েছেনঃ ১,২৪৩জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. আপনার কবিতা দূর্বোধ্য। প্রতিয়াতি শব্দের মানে করলে কোন অর্থ ই দাড়ায় না। প্রতিটি লাইন অর্থ শ লিখে দেবার ইচ্ছে করছে কিন্তু মনে হল আমারটা হবে পন্ড শ্রম আপনি যদি!অর্থ বুঝিয়ে দেন ভাল হয়। খালি কঠিন শব্দ প্রয়গ করলেই তো হবে না তা অর্থ বহ হওয়া চাই।

    আশা করি একথা বলবেন না যে আমি আপনার ব্যাবহৃত শব্দগুলির অর্থ জানি না।আপনি কবিতার মর্মাথও কবিতার লাইনের অর্থ বলুন।প্লিজ।:)

  2. ” কত রং; কত স্মৃতি; কত স্বপ্ন; কত ঢং
    করে আয়োজন বিশুদ্ধ পারলৌকিক জীবনের মোহে । ” ———- দারুণ লেগেছে কবি ভাই এই অংশ টুকু।

    ** সম্ভবত আপনি কোথাও থেকে কপি করে এখানে পেস্ট করেছেন , যার ফলে লাইন গুলোর মাঝে ডাবল স্পেস হয়ে গিয়েছে । কপি পেস্ট করার আগে , এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করুন । তাতে এই সমস্যা আর থাকবেনা।

    শুভ কামনা ।

      1. আমরাও নূতন ই ছিলাম এক সময় ।
        এটি কোন সমস্যা নয় ।
        কিছু না বুঝতে পারলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুণ ।
        আমরা পাশে আছি ।

মন্তব্য করুন