রাত পোহালেই দিন , মেঘ না থাকলে উঠবে সোনালী সূর্য । আজকের সূর্যটা ভিন্ন হতে পারে। হতে পারে একটি আলাদা সূর্য , যে সূর্যের অপেক্ষায় ছিল বাঙ্গালী এতগুলো বছর।
সত্য কি পরাজিত হবে মিথ্যের কাছে ? সৃষ্টিকর্তা কি শুধু তাদের ? যারা মিথ্যেকে প্রতিষ্ঠিত করেছে সত্যের মত করে ?
কে না জানে তারা কি করেছিল ১৯৭১ এ ? এই হত্যা ,খুন ,ধর্ষণের নায়কদের আল্লাহ্ বিচারের বাইরে রাখবেন ? আর লাখো সন্তান হাঁরা , স্বামী হাঁরা মা বাবা গনের আহাজারি তুচ্ছ হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে ? ধর্ষিতা মা বোনদের কান্না এখনো ভেসে বেরায় এই বাংলার বাতাসে। হে আল্লাহ্ , বিশ্বাস উঠিও না তোমার উপর থেকে। আমরা বিশ্বাস রাখতে চাই তোমার উপর ।
এই বিচার আমাদের রক্তের ঋণ শোধের বিচার ।
সব কিছুর উৎস হয়ে আছে এই রক্তঋন । আমরা যখন দেখি ১৯৭১ এর অপরাধের জন্য সাজাপ্রাপ্ত ৭০০+ খুনি , ধর্ষক , অগ্নি সংযগকারী , লুটেরা আমাদের পাশে হেটে বেড়ায় বী্রের মত, শহীদের রক্তে ভেজা এই বাংলার মাটিতে , আস্থাহীনতা এসে যায় বিচার ব্যবস্থার উপরে । আমরা যখন দেখি দুই লাখ মা বোনদের ধর্ষক এবং সহযোগী ২০০০+ মানুষ রুপী হায়েনা মুক্ত হয়ে আমাদেরই দেশের পতাকা উত্তোলন করে তখনো আমাদের অন্তর কেপে উঠে। আমরা ভাবতে শিখে যাই , এই দেশে খুন , ধর্ষণ এর বিচার হবেনা ।
শহীদের আত্মা গুলোকে শান্তি দাও আল্লাহ্ , নির্যাতিতা নারীদের অভিশাপ থেকে এই বাংলাকে রক্ষা করো ইয়া মাবুদ ।
আজ রাজাকার কাদের মোল্লার আপিলের রায় ।
অপেক্ষায় আছি মিথ্যের বিরুদ্ধে সত্যের জয়ের।
ফাঁসীর অপেক্ষা ।
শুধু রায়ে তো হবে না ,
এর প্রয়োগটি দেখতে চাই ।
রায়ের প্রয়োগ অবশ্যই চাই
সুন্দর লিখেছেন
আল্লাহ্ আছেন , সত্যর জয় হয়েছে 🙂
বড়ভাই, লেখাটা পড়ে খুভ ভাল লেগেছে। সময় এসেছে রক্তের ঋণ শোধের।
হ্যা সময় এসেছে রক্তের ঋণ শোধের।
রায় বাস্তবায়ন নিয়ে রাজনীতি বা টাল বাহান মানবনা
এত বছরের জমাট বাঁধা পাথর , সড়াতে একটু বিলম্ব হতেই পারে ।
তবে আশাবাদী আমি —
কাদের রাজাকার ঝুলে যাবে এই সরকারের আমলেই ।
রায় হয়ে গিয়েছে । সত্যের জয় হয়েছে । রায় বাস্তবায়নের অপেক্ষা
হুম , রায় বাস্তবায়নের অপেক্ষা করছি —
রায় চুড়ান্ত বাস্তবায়নের আগে স্বস্তি পাচ্ছি না , দু’মাসে সাত মাস লেগে গেছে ।
অন্তত কাদের রাজাকারের ফাঁসীটা আশা করছি আমি ।
আমি আশাবাদী মানুষ 🙂
আজ ছিল জাতির দায়মুক্তির দিন ।
রায় বাস্তবায়নের অপেক্ষায় আছি ।
আসছে একটার পর একটা সিড়ি ভেংগে ভেংগে আমাদের দায় মুক্তির ভূমি।
‘ আসছে একটার পর একটা সিড়ি ভেংগে ভেংগে আমাদের দায় মুক্তির ভূমি। ‘ —- সুন্দর বলেছেন। একমত আপনার সাথে ।