কাল রাতে

চাঁদের উদয় – আলোর আলিঙ্গন    

হৃদয় মাঝে প্রেমের বন্যা                                                             

আবেগ ভরা – প্রাণ।

ঘুমের মাঝে – উড়েছিলাম    

আকাশ বাগিচায়

স্বপন দেশের আঙ্গিনায়।  

[সোনার সাজে – সাজিয়ে মন]

চাঁদের হাতে হাত মিলিয়ে

পাখীর ডানায় উড়ে উড়ে     

গভীর ঘুমের – অন্ধকারে   

স্বপন ঘুমে জেগে ছিলেম।

জানিনা কখন হারিয়ে গেল

ঝলমলে সেই চাঁদের আলো  

ভোরের আকাশ লাল হোল

জীবন আবার ফিরে পেল   

জেগে উঠার গান।       -{@

মোট পড়েছেনঃ ৭৬৭জন আজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য

মন্তব্য করুন