বাবা কেমন আছো (প্রতিযোগিতা)

প্রিয় বাবা,

তুমি রাগ করেছ? কি করব বলো, আমি তো চিঠি পাঠিয়ে ছিলাম কিন্তু তা আকাশের ধাক্কায় ফিরে এলো মর্ত্যে, আমার তো দোষ নেই বাবা।
কেমন আছি? আমি আছি তোমার পরিবারের সাথে, ভাইরা বউ, বাচ্চা নিয়ে আলাদা থাকে, বোনদের বিয়ে হয়ে গেছে, মা ছোটর সঙ্গে, শুধু আমি একা। আছি তো বাবা, আছি তো সবার সাথে।
রাগ করোনা বাবা, আমি তোমার অধম ছেলে, আমার কিইবা করার ছিল!
জানো বাবা, প্রতি রাতে আমি কালো আকাশের পানে চেয়ে থাকি, দেখি তুমি আকাশ থেকে মিটমিট করে আমায় কাছে ডাকছ, আমিও কাছে যাওয়ার জন্য আকুলি বিকুলি করি কিন্তু পারিনা, তুমি যে অনেক দূরে। বাবা, তুমি কেন তারা হয়ে গেলে? পারতেনা তুমি আমাদের আকাশ হয়ে থাকতে? পারতেনা তুমি আমাদের আঁকড়ে ধরে থাকতে?
জানো বাবা আমি তোমায় খুব ভালবাসি কিন্তু পারিনি তোমায় বলতে, তোমার শেষ মূহুর্তে তোমার কাছে থাকতে। বাবা ক্ষমা করে দিও আমায়, আমি যে তোমার অধম ছেলে, পারিনি সবাইকে আঁকড়ে থাকতে, শুধু জানি আমি আছি সবার সাথে।
ভালো থেকো বাবা তুমি তারা হয়ে, দেখো আবার আমরা সবাই এক হবো।
রাহমানুর রাহিমের কাছে কেঁদে কেঁদে করি প্রার্থনা, যেন তিনি তোমায় করেন দয়া,
বেহেশত নসীব কর মোর বাপধনে
আমারে রাখো যেন সকলের সনে।

বাবা তুমি ভালো থেকো অন্যলোকে, অন্যসব বাবাদের সনে।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা।

তোমারই অধম সন্তান

ইঞ্জা।

 

মোট পড়েছেনঃ ১,৬৩৯জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

    1. বাবাকে হারিয়েছি খুব অল্প বয়সে, যখন আমি ১৯, বাবার বয়স হয়েছিলো মাত্র ৪৫, বাবার ভালোবাসা পাওয়ার বাসনা রয়ে গেল ভাইজান এই অতৃপ্ত হৃদয়ে।

  1. বাবা-মা হারা অধম সন্তানেরে করিও ক্ষমা
    আমিও হারিয়েছি মাত্র নয়টি মাসের ব্যাবধানে বাবামা
    তোমারে পায়নি আপন করে এধরায় আপন মনে কর ক্ষমা
    সকল মুসিবত দয়াল নবীর সাফায়াতে পায় যেন আল্লাহ হেদায়েত।

  2. “বেহেশত নসীব কর মোর বাপধনে
    আমারে রাখো যেন সকলের সনে”
    – খুব ভালো লেগেছে।

    ইংরেজিতে কয়েকটা লাইন লিখেছিলাম কিছুদিন আগে। আপনাকে শেয়ার করতে ইচ্ছে করছে।
    It’s very obvious
    Someday I’ll die.
    Not all will remember me
    But only few will cry!
    The air will fill the space
    Your eyes will be dry
    In some very days you will remember
    Find me in the sky!

    আপনার বাবার রূহের শান্তি কামনা করছি। ভালো থাকবেন। (y)

  3. আবার আমরা সবাই এক হবো। এতো আবেগ দিয়ে লিখেছেন ভাইয়া। বাবার জন্য অনেক প্রার্থনা রইলো। তিনি তারা হয়েই থাকুন। আঁধার আলোতে সারাক্ষনই তিনি জ্বলবে।
    সবাই কেমন খন্ড খন্ড হয়ে যাই আমরা কিসের আশায় কে জানে!

  4. বাবার জন্য এমন আবেগী চিঠি পড়ে মনটা সিক্ত হয়ে গেলো ভাইয়া।
    ঈশ্বর বাবার আত্মার মঙ্গল করুন।
    অবশ্যই চিঠি তাঁর কাছে পৌঁছে গেছে।

    1. বাবার জন্য দোয়া করবেন বুবু শুধু এই প্রর্থনা।

      প্রতিযোগিতা করাটা মুখ্য বুবু, জেতাটা গৌণ আমার কাছে কারণ চিটিটা আসলেই আমি বাবার কাছে লিখেছি।

    1. মন খারাপ করে কি আপু না থাকতে পারি, আমার ১৯ বছর বয়সে বাবাকে হারাই,বাবার বয়স ছিলো মাত্র পঁয়তাল্লিশ, যেদিন বাবার ইন্তেকাল হলো সেদিন আমি ছিলাম সিলেটে, পরদিন দুপুর তিনটায় যখন চট্টগ্রাম পোঁছালাম তখন বাবাকে কবরস্থানে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে ২য় জানাজার পর, বাবার মুখটা শুধু দেখেছি।

      মার যেন বেহেশত নসীব হোন এই দোয়া রইল মহান আল্লাহ্‌র প্রতি।

  5. দুবার পড়েছি। একটি নাটক দেখেছিলাম “কেবলই রাত হয়ে যায়”। সেখানে নায়ক বাবার সাথে রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে ভিজে আকাশের মাধ্যমে ফোনে কথা কয়। হৃদয় ছোঁয়া কাহিনি।। বাস্থবে আপনার চিটি পড়ে ভিতরটা হুহু করে উঠিল।

  6. ছোট বেলায় বাড়ি ছেড়েছিলাম, বাবার কথা খুব মনে পড়ত। একটা কিশোর গল্প পড়ছিলাম একদিন রাতে, সেখানে নায়ক তার বাবাকে একটা চিঠি লিখে। ছোট সেই নায়কের অনুভূতির সব বহিঃপ্রকাশ গল্পের সাথে সাথে আমায় কাদিঁয়েছিল, আপনিও আজ সেই পথেই নিয়ে যাচ্ছিলেন।
    একটা কথা প্রচলিত আছে, বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, আমি যে বড় ইঞ্জা কে দেখেছি এই চিঠিতে তা মনে হয়নি, বাবার সেই ছোট্ট আদুরে ইঞ্জা।
    বাবার জন্য প্রার্থনা, সৃষ্টিকর্তা উনাকে উত্তম বিনিময় দান করুন।

    শুভ কামনা।

    1. খুব অল্প বয়সে বাবা হারিয়ে ছিলাম বলে বাবার প্রতি টানটা রয়ে গেল ভাই, বাবার জন্য দোয়া রাখবেন সাথে মা, বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাবেন।

  7. এমন একটি চিঠি পড়িনি এতক্ষণ!
    শিশুকাল ও কৈশোরকাল অনেক ভাল থাকে। যেখানে ভাই বোনের মধ্যে সম্পত্তির হিসেব নিয়ে মুখ কালাকালি হয় না। মা বাবা ভাগ হয় না। এই আমরা চারবোনে দুই বোন ধোকায় পড়ে আলাদা হয়ে গেছি।
    এখন বাবা মা বেঁচে আছে তাই তাদের মূল্য বুঝি না। আমি অভিমান করে যাই না। কিছু হিসেব মেলে না আসলে। চিঠিটা অনেক ভাল লাগলো ভাই।

    1. আপু, বাবাকে হারিয়েছি অল্প বয়সে, ভাই বোনদের মানুষ করেছি বাবার আদরে কিন্তু শেষে আমিই হলাম তাদের পর, এই গল্প দেখছি এখন ঘরে ঘরে, সম্পত্তি মানুষকে অমানুষ করছে, আপনকে করছে পর, এরপরেও আমি অনুরোধ করবো, বাবা মা যতদিন আছে ততোদিন তাদের সানিধ্যে থাকুন, যত পারেন ভালোবাসা কুড়িয়ে নিন নাহলে পস্তাতে হবে।

মন্তব্য করুন