বানান নিয়ে যতকথা-(৫) ষত্ব বিধান

16649149_1418035694873890_6312349807960819114_n

যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।

ষ ব্যবহারের নিয়ম

  • ঋ-কারে পরে মূর্ধন্য-ষ হয়।

যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি।

  • অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়।

যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ।

  • ‘অতি’, ‘অভি’ এমন শব্দের শেষে ই-কার উপসর্গ এবং ‘অনু’ আর ‘সু’ উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়।

যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন(‘ণ্ন’ মূর্ধ-ণ পরে দন্ত্য-ন), সুষম।

  • নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্‌, খ্‌, প্‌, ফ্‌ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য-ষ হয়।

যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ।

  • কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য-ষ হয়।

যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি।

  • কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য-ষ হয়।

যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি।

কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না

  • সাৎ প্রত্যয়ের দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয় না।

যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ।

  • খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ষ হয় না।

যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।

  • অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য-স হয়।

যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ+ পর= পরস্পর, স্বতঃ + ফূর্ত= স্বতঃস্ফূর্ত

  • অঃ বা আঃ থাকলে তার পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ ছাড়াও ত থাকলেও স হতে পারে।

           যেমন: মনঃ+ তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ= শিরস্ত্রাণ

সুত্রঃ উইকিপিডিয়া

বানান নিয়ে যতকথা – ১ (শব্দ)

বানান নিয়ে যতকথা-(২) ই-কার না ঈ-কার

বানান নিয়ে যতকথা-(৩) ‘র’ না ‘ড়’

বানান নিয়ে যতকথা (৪) ণ-ত্ব বিধান

 

 

মোট পড়েছেনঃ ১৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. নিজের সাথে সাথে সবারই ব্যাকরণ ঝালাই হচ্ছে 🙂 সব তো প্রায় ভুলে খেয়েই ফেলেছিলাম।

      পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপা।

    1. এখনো পর্যন্ত আপনি র/ড় জগাখিচুড়ি করে ফেলেন। শেখার ইচ্ছে থাকলে বয়স কি? ৭০ বছরের মহিলাও এবছর ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা দিয়েছে। এক গ্লাস দুধ খেয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়তে বসে যাবেন 🙂

      হ্যা লিংক আমি দিতে পেরেছি একা একাই।

  1. ব্যাকরণ ছাড়াই হয়তো অভ্যাসের বশে এই বানানগুলো মোটামুটি ঠিক হয় তবে ভুল বানানও বেশ প্রচলিত।
    ষ্টেশন, দুর্বিসহ এসব লিখতে দেখি অনেককেই।
    ই/ঈ নিয়ে আরো পোস্ট চাই।

  2. ম্যাডাম আফা, আবারো নাইন টেনের ব্যাকরণ পড়তে হবে। তয় আমি ছাত্রী কিন্তু অতোটা ভাল না। খাতা ভুল বিস্তর আকারে পাবেন। তবে ভুল ধরতে মজা লাগে :p যেমন ছেলের খাতায় ভুল পেলে গাল টানি চুলও টানি। লিখাই বার বার।
    অনেক ভাল একটা সিরিয়াল লিখছো। পড়ছি একটু দেরি হলেও। লিখে যাও। অন্তত আবারো ঝালাই হবে।

মন্তব্য করুন