কবিতার নৌকো

কখনো কান্নার জলে কবিতা হয়,
কলমের কালিতে ঝড়ে পরে কান্না।
নীল কালিতে হৃদয়ভাঙা কান্না,
ধূসর কালিতে চাপা কান্না,
লাল কালিতে আর্তনাদ,
অদৃশ্য কালিতে বিরহ,
আর মেকী কালিতে মায়াকান্না।
.
কান্নার অনেক রঙ,অনেক ধরন।
বোবা কান্না,চাপা কান্না,
ব্যাথাকে অাঁকড়ে হাউমাউ কান্না,
কিংবা হাসির আড়ালে
ঝুলে থাকা কান্না।
.
আমি কান্নার জলে ভাসাই কবিতার নৌকো।

.
নীরা সাদীয়া
২৫.০১.১৭

(২০১৭ তে লেখা ১ম কবিতা কিন্তু পোস্ট করলাম ২য় তে।)

মোট পড়েছেনঃ ১,২২৮জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. কান্না হলেই কবিতা আসে?!
    তাহলে আপনার কবিতা পড়তে চাইনা,
    হাসি আনন্দে থাকুন সারাক্ষণ, আনন্দের সাগরে ভাসুন।

    কবিতায় প্রকাশ ভাল হয়েছে।

মন্তব্য করুন