প্রেম

imagesআমি তন্দ্রায়ঁ নিজেকে হারাই যখনি
স্বপ্নেরা বাসা বাধে ঐ দূর নীলিমায়
প্রেমময় দুনিয়ার সব সুন্দরকে ম্লান করে
তোমার ঐ পাগল করা হাসি।

আমি লেখার মাঝে যখনি ডুবে থাকি
কিংবা,
রং তুলির আচরেঁ যাই তোমার অনুভুতি
তুমি আসো তখন চুপি চুপি।

একান্ত নীরবে হঠাৎ ঝাপটে ধরলে আমার পৃষ্ট দেশ
ভাবছিলে ভয়ে আমি কেপে উঠব!
ভাবোনি,
আমি যে তোমার সব ইন্দ্রিয় চিনি জানি
তুমি যে আমার প্রথমা,তমা শেষ।

কখনো হতো কথা
চোখের তারাঁয় তারাঁয় নিষ্পলক ঠোট ভঙ্গিমায়
সেই কি তুমি,এখনো অভ্যাসে আছো?
সে আমি নই হয়তো নতুন কেহ যেখানে অনন্ত জীবনের ব্যাখ্যা।

মনে পড়ে কখনো মনে পড়বে কি আমায়
ভুলে যাবে সব ভুলবে না স্মৃতি
স্মৃতির সৃষ্টিতে তোমার তুমিতে উৎপত্তি
করবে ক্ষমা গত হওয়া স্মৃতি৴ না কাদাচ্ছে না আমায়।

ছবিঃ অনলাইন

মোট পড়েছেনঃ ৮৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. কেন জানিনা, কবিতা পড়তে গেলেই আমার মাথা গুলিয়ে যায়, গদ্য যতটা সহজে বুঝতে এবং কিছু বলতে পারি ঠিক তার উল্টোটা হয় পদ্যে।

    আচড় আর আছড়, উপচে, উপছে এই শব্দ গুলো নিয়ে দন্দে আছি।

    প্রথম চরণে, স্বপ্ন থেকে হুট করে বাস্তবে চলে আসাটা ঠিক আমার কাছে গ্রহণযোগ্য হলো না, যদিও আমি কবিতা বেশি বুঝি না। বাকীটুকু বেশ ভালো লেগেছে।

    1. আসলে আমিও গদ্যের ভক্ত তাইতো এখানে কবিতা মেনসন করিনি করিছি একান্ত অনুভুতি।প্রথম চরণে স্বপ্নে নয় বাস্তবেই ছিলাম যখন তন্ত্রায় নিজেকে হরাই।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। -{@

  2. মনির ভাই লেখাটা বড্ড এলোমেলো লাগছে। আর বানানেও ভুল আছে, ঠিক করে নেবেন কিন্তু। “পশ্চাৎদেশ” শব্দটার মানে তো জানেন। “একান্ত নীরবে হঠাৎ ঝাপটে ধরলে আমার পশ্চাত দেশ”——এই লাইনে শব্দটি কিন্তু কিছুতেই যাচ্ছেনা।

    নতূন বছরের শুভেচ্ছা।

  3. মনির ভাই আপনার কবিতা আমার ভাল লাগে, তবে এবারের কবিতা শব্দ চয়নে কেমনজানি লাগছে ।
    “‘ হটাৎ পশ্চাৎদেশ জাপটে ধরলে “বলতে হয়তো আপনি পিছন থেকে জড়িয়ে ধরা বুঝাতে চেয়েছেন।
    কিন্তু পশ্চাৎদেশ বলতে অন্যকিছু বোঝায় ।

  4. ওরে বাবারে! বর্তমানে দেখি আমার মাথার অবস্থা আমার বাসার মতো এলোমেলো হইছে।
    তবে কবিতার সারমর্ম বুঝেছি।
    স্মৃতির জোয়ারে ভাসছে ভাইটি আমার।
    কখনো কোনো এক হঠাৎ সাক্ষাতের অনূভুতি।
    যেখানে সব ইন্দ্রিয়রা কেঁপে ওঠে।
    শব্দের গোছানোতে একটু এলোমেলো ছিল, তবে এর ভাব ঠিক আছে।

মন্তব্য করুন