জানা অজানা

নীরা সাদীয়া ২১ নভেম্বর ২০১৬, সোমবার, ১০:৩৩:২৫অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

fb_img_1479745798963
এখনো আমার কত যে জানার বাকি
এ পথে হাঁটি, ও পথে হাঁটি,
একটু জিরোই, আবার হাঁটি,
এখনো আমার কত কী জানার বাকি।
.
হাঁটি তো হাঁটি, কেবলি হাঁটি
ফুরোয় না পথ, কাঁকড়,কাঁদা,মাটি
মুখটি মলিন,ধূলোয় মাখামাখি;
এখনো আমার কত যে জানার বাকি।
.
কেউ হাত ধরে প্রলোভনে আর ছলে
পাশে,কাছে,দূরে,ভোলায় কৌশলে
অতপর দেয় ষোল আনার ফাঁকি;
এখনো আমার কত কি জানার বাকি।
.
পথে প্রান্তরে খুঁজি আমি কারে
কে আসে যায়, কে প্রাণ কাড়ে?
দিন শেষে দেখি আমি সে একলাটি
এখনো আমার কত কি জানার বাকি।

Neera Sadeea
১৪.১০.১৬

৭১৬জন ৭১৬জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য