সাহসী প্রেমিকের অভাব

সাহসীকতা...
সাহসীকতা…

খুব সৎ এবং সাহসী একজন প্রেমিক চাই।
আকাশের মতো উদার, ঝড়ের মতো উদ্দাম,
বৃক্ষের মতো কঠিন একজনকে চাই
এমন একজন প্রেমিক;
যার চোখে কোনো ভণিতা নেই, মুখ ভরা ঢঙ্গী ভাব নেই
আবেগে ডুবে যেমন যেতে পারে,
ঠিক তেমনি ডোবাতেও পারে, এবং ভাসতে ও ভাসাতে;

অমন প্রেমিক আছে নাকি এ সময়ে?
অসম্ভবের যুগ চলছে এখন
আজকাল ধর্ষণকারী না চাইতেই পাওয়া যায়,
সাহসী প্রেমিক নয়।

হ্যামিল্টন, কানাডা
২৩ অক্টোবর, ২০১৬ ইং।

মোট পড়েছেনঃ ১,১৭২জন আজ পড়েছেনঃ ০জন

৪৬টি মন্তব্য

  1. এই রকম প্রেমিক নাইরে সোনা..নাই। :D)
    এখন প্রেম হইল ক্রাশ খাওয়া আর ব্রেক আপ।
    তবে নজরুলের কথাটা আমি আমার মত করে বলি.. আমি চাই সেই প্রেমিক যার সিক্স প্যাক এবং মাসেল আছে।
    :p :p
    তোমার কবিতার তুলনা তুমিই।

    1. মিষ্টি আপু ক্রাশ খাওয়া আর ব্রেক আপ :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
      হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেলো।
      ফাঁটাফাঁটি মন্তব্য। 😀 :D)

  2. এখনো আছে যদি না থাকত তবে পৃথিবীও থাকত না।কিছু ভাল মানুষ আছে বলেই সষ্টা পৃথিবীকে ধ্বংস করেননি।সুন্দর লেখনির কৌশল। -{@

    1. মনির ভাই ভালো মানুষ অবশ্যই আছে। প্রেমিকও আছে। তবে এ যুগের না। সব অতীতের মানে আমাদের বাবা-মায়ের আমলের আর আমাদের সময়কার কিছু। 🙂

    1. আনিছ ভাইয়া প্রেমের সংজ্ঞা বদলায়নি। মানুষের চরিত্র বদলেছে। মানুষ দিনে দিনে পশুতে রূপান্তরিত হচ্ছে।
      ওই যে বাঁদর থেকে আজকের মানুষ! 🙂

  3. লীলাবতীর সেই মিউ মিউ বিড়াল চাইনা, বাঘ চাই মনে পড়লো 🙂
    প্রেমিকরা এখন আসল জায়গায় ঝড় তুলতে চায়, তাদের কাছে অইটাই ক্রেডিট।
    আবেগে ডুবে যাওয়া, ভাসতে ও ভাসাতে পারা প্রেমিক নেই বলছো? চিন্তায় পড়লাম ;?
    লিখেছ কিন্তু চমৎকার নীলাপু। শেষের দুই লাইনে একদম মাথা বরাবর দিয়েছ।
    নীলাপু পোস্টম্যান তো কোন নাড়ু দিয়ে গেলো না, আমি কতো অপেক্ষা করলাম 🙁

    1. ওহো তাইতো! লীলাবতীদির সেই মিউ মিউ বেড়াল ছানার কথা মনে পড়লো। তবে মিউ মিউ করা পুরুষ থাকতো যদি, নারীদের জীবন কি এতো বিপন্ন হতো? কি জানি!
      শোনো তিলোত্তমা চিন্তা কিসের! আমার কিন্তু প্রেমিক/প্রেমিকার কোনোটারই দরকার নেই। তাই সে নিয়ে মাথা ব্যথাও নেই। 😀 এখন তো ছেলের গার্লফ্রেন্ডের অপেক্ষা করি। ইস না জানি কেমন হবে তীর্থর পছন্দের ওই মেয়েটা। 🙂

      মনে হচ্ছে ডাকপিওনের অসুখ করেছে। আমি সেই কবে পাঠালাম চিঠিসহ।
      ওয়াও আপু ডাকপিওনের অসুখ করেছে কথাটা নিয়ে একটা গান আছে। কি যে অসহ্য লাগতো। আমার ভাইয়ের খুব পছন্দ করতো ব্যান্ডের গান। দাঁড়াও দিচ্ছি। আমায় বলো গানটা শুনেছো? যদিও আমার একেবারেই পছন্দের নয়। -:-

      https://www.youtube.com/watch?v=CSbR8XT2S4U

      মিসিং ইয়্যু সোওওওওওওওওওওও মাচ। 🙁 -{@ (3

      1. আয়হায় কী বলো? এই গান তোমার পছন্দের না? জোস গান 😀
        পুরাই ভাইরাল আছিলো গানটা। মনে করায় দিলা বইল্যা এত্তো থাংকু।
        ছেলের গার্লফ্রেন্ড হবে তাতে কী!! আমারও বয়ফ্রেন্ড থাকবে, এক লগে প্রেম করুম 😀
        পুরুষের সব সাহস বেডরুমে গো নীলাপু।
        মিস করেছি আমিও আপু, খুব। একটু ঝামেলা যাচ্ছে। দোয়া করো আমার জন্যে।

      2. মন খুবই ভালো। জানো ডাকপিওন একটা চিঠি দিয়ে গেছে আমাকে? ফেসবুকে পরিচয় হয়েছিলো ২০০৯ সালে। আমার ওই ছোট্ট বোনটি আমাকে চমক দিতে ঠিকানা সংগ্রহ করে চিঠি পাঠিয়েছে। উফ কি বলবো তিলোত্তমা! মেইলবক্সটাকে আমি বিলবক্স বলতাম। চিঠিটা পাবার পর মন ফুরফুরে।

        ধুত্তোর ছাই আমার কুনু বয়ফেরেন্ড লাগবে না। গার্লফেরেন্ড পাইছি। 🙂 তয় পোলারে কইছি ব্যাটা শোন হ্যান্ডসাম শ্বশুর দেইখা কিন্তু বিয়া করতে হবে। তীর্থ কি বলে জানো? “ওহ মাম আমার এখনও কোনো গার্লফ্রেন্ড নেই, আর তুমি বিয়ের কথা বলো।” :D)

        এই ঝামেলা শেষ করে চলে এসো এই সোনেলাতে তিলোত্তমা। (3 -{@
        https://www.youtube.com/watch?v=UBZPKE1kQP0

  4. আছে, এমন প্রেমিক ও আছে, এবং আছে বলেই ‘প্রেম’ শব্দটি এখনো সগৌরবে টিকে আছে।
    আমি নিজেই এমন একজন কে চিনি যে একজন মহিলা কে বছর তিনেক হল পাগলের মত ভালবাসে, অনেকটা এক তরফা হলেও অপর পক্ষ থেকেও হালকা উস্কানি আছে অথচ সম্পর্ক টা স্রেফ আপনি, একে অপরের সাথে দিনে ৮/১০ বার কথাও বলে কিন্তু সল্প মাত্রায়, দুজন দুজনার প্রতিটি খবর জানে, ১০/১৫ দিনে একবার দেখাও হয় এবং সে দেখাটাও হয় হয়ত কোন এক কাজের উছিলায়। তথাকথিত গরম প্রেম তো কোটি মাইল দূরে আজ পর্যন্ত তারা হাত ধরেনি একে অপরের এমনকি স্পর্শটুকুও পায়নি কেউ কারো, রিকশায় টাটা এমন ভাবে বসে যেন কারো গায়ে টাচ না লাগে।
    উল্লেখ্য প্রেমিক কিন্তু ঠিক কবির বর্ণনার মতই স্বাধীনচেতা, প্রেমিকার তুলনায় অল্প শিক্ষিত, যখন তখন মদ গেলে, রাতের নগরী তে একলা হেটে বেড়ায়, সাধারণত দেখা করার সময় সে তার প্রেয়সীর আধাঘণ্টা (কমপক্ষে) পরে পৌছায়, দরকারি কিছু জোগাড় করে দিতে বললে তা বেমালুম ভুলে যায় অথবা নির্দিষ্ট দিনের অনেক পরে তা কার্যকর করে…..

    আরও বলবো? 🙂

    কবিতার জন্যে কবি কে ধন্যবাদ, দারুণ একটি সমসাময়িক কবিতা

    1. সুন্দর একটি মন্তব্য। তা এমন প্রেমিক কি মন্তব্যকারী নিজেই?

      থামলেন কেন? আরোও বলুন, শুনি আরোও।

      এতো সুন্দর মন্তব্যের জন্যে তো আপনাকেই ধন্যবাদ জানাতে হয়।
      ধন্যবাদ। 🙂

      1. এই যাহ 🙁
        ফিরতি ধন্যবাদ দিতে ভুলে গেলাম যে, ঘুষ দিচ্ছি ভুলের জন্যে, আপনার পোস্ট অনুযায়ী দু লাইনের একটি কবিতা- প্রতি লাইনের প্রথম অক্ষরে আপনার ডাকনাম পাবেন।

        নীলের মাঝেই খুঁজে বেড়াও তাঁরে
        লালায়িত মন – পবিত্র আঁধারে।

      2. অতীতকে টেনেও আনতে নেই। তাতে বর্তমানকে ঠকানো হয়।
        আর তারাই সৎ যারা অতীতের কথা তার জীবনসঙ্গীর সাথে শেয়ার করে।

  5. এমন প্রেমিক তো আমারো চাই :p কোথাও নাই কোথাও নাই। ^:^ চলো জঙ্গলেই খুঁজি।
    নীলাআপু তুমি আমার মিশরের নীলনদ। যার দীর্ঘ অনেক। তাই তার বহতাও অনেক। সচ্ছ। একেবারে টলটলে জল। অনেক খুঁজে পেয়েছি এই নাম। তাই তুমি মিশর কন্যা নীলনদ।
    কেমন আছ ? বাবাটা কেমন আছে। ফেসবুকে ওর গান শুনলাম। তুমি মাঝে বসে আছ।
    এতো ভাল লাগছিল কি বলব !
    ভাল থেকো।

    1. শান্ত-সুন্দরী আগে বলো কেমন আছো? কিভাবে যে এমন অসুখ বাঁধালে! এত্তো কেয়ারলেস কেন তুমি নিজের ব্যাপারে? এখন থেকে নিজেরও একটু যত্ন নিও।
      জঙ্গলে যাবো? খেয়ে-দেয়ে আর তো কাজ নেই! প্রেমিক তো পাবোই না, উল্টো ডেঙ্গু প্রেমিক নিয়ে আসতে হবে। আমার ডেঙ্গু প্রেমিকের দরকার নেই। 😀 আর তোমাকেও যেতে দেবো না। স্যালাইন প্রেমিক পেয়েছিলে না? :p 😀

      আরে ওটা বুঝি গান? বলো কি! তনুশ্রী বৌদির ছেলে বাঁধন গান গাইতে পারতো না। কিন্তু আমি তীর্থ আর বাঁধনকে একসাথে শেখালাম। টোকিওর দুর্গাপূজাতে রক গায়ক বাঁধন আর মেলোডি গায়ক হিসেবে পরিচিত হয়েছিলো তীর্থ’র। 😀

      এত্তো সুন্দর নাম! নীলনদ? জানো কি প্রিয় এই নদটা আমার? গুগলে সার্চ করে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন থেকে কি যে ইচ্ছে মিশর যাবার। একদিন হয়তো হবে। যদি যেতে পারি জলের পাড়ে তোমার নাম লিখবো গো শান্ত-সুন্দরী।

      নিজের খেয়াল নিও প্লিজ। -{@ (3

      1. মিষ্টি আপু তোমরা দুজন কি শুরু করেছো বলো তো? এতো জঙ্গলে যেতে মুঞ্চায় দুজনেরই। ;?
        সত্যজিৎ রায়ের ফেলুদা গোয়েন্দা উপন্যাসের একটা পার্ট আছে কি জানি “জঙ্গলে…” ভুলে গেছি পুরো নাম।

    1. রুম্পা অসংখ্য ধন্যবাদ আপনাকে।
      সৎ এবং সাহসী প্রেমিক তো দূরে থাক, আজকাল মানুষই এমন পাওয়া যায়না।

      ভালো থাকুন।

  6. আজকাল ধর্ষণকারী না চাইতেই পাওয়া যায়, সাহসী প্রেমিক নয়। (y)
    সব সুবিধাবাদী, সুযোগসন্ধানী। হাল আমলের প্রেমের সাথে মনের সংযোগ নেই বললেই চলে।

    1. রুবা’পু সে আর বলতে! আজকাল তো প্রেম মানেই শরীর স্পর্শ, এখন কোথায় আর কে মনকে স্পর্শ করে বলো তো!
      সংখ্যায় এতোই কম যে উদাহরণস্বরূপ উল্লেখও করা যায়না।

      ভালো থেকো আপু।

    1. নীরা আপনার নামটি আমার খুব পছন্দের।
      হুম সাহসী প্রেমিক বলুন আর শুদ্ধ প্রেম বলুন আজকাল আর নেই।

      ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

    1. ভাইয়ূ আছে বুঝি? কি জানি!
      অবশ্য আমার ভীতু প্রেমিক চাই। যাতে সহজভাবে উত্তম-মধ্যম দেয়া যায়, অন্যায় করলে কান ধরে উঠ-বস করানো যায়। 😀

    1. চাটিগাঁ থেকে বাহার আপনি তো বললেন, “চাহিদা থাকলে যোগান বাড়ে।” দেশের গরীব মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক কতো কিছু প্রয়োজন, কই যোগান তো বাড়ে না?
      আর সাহসী প্রেমিক পাবেন কি করে, শুদ্ধ প্রেমই তো কোথাও নেই।

      ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

  7. বাহ, দারুণ, এই না হলে কবিগুরু (লেডি),
    এত্ত দেরি করে এলে বেশি কিই বা বলা যায়, বলার থাকে অনেক কিছুই।

    সাহস একটু লাগেই আমাদের, অবশ্য সবার থাকে না, কারও কারও থাকে এবং তা একটু বেশি ই!

    1. দেরী কাকে বলে? এর সংজ্ঞাসহ উদাহরণ দিন তো কুবিরাজ ভাই। নম্বর ২০০। আর পাশ নম্বর আড়াইশো। 😀

      কার কার সাহস বেশী? আপনি তার মানে সাহসীদের চেনেন। প্লিজ প্লিজ পরিচয় করিয়ে দিন।
      অপেক্ষায় থাকলাম। 🙂

    1. অপার্থিব সাহসী প্রেমিকার অভাব হলেও প্রেমিকারা আবার ধর্ষণ করে প্রতিদিন প্রেমিকদের মারেনা।

      ঠিক আছে সেও না হয় লিখবো। কিন্তু সবশেষের দুটি লাইন কিন্তু আপনাকে লিখতে হবে।

      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

  8. পৃথিবী ভরা প্রেমিক গিজ গিজ করে | শুধু প্রেম আছে ,সেখানে সাহস নেই | ‘আমি তোমাকে ভালবাসি’ এটা বলতে পারে ,কিন্তু ‘আমি তোমাকে বিয়ে করব’ এটা বলার সাহস নাই |
    তবে একজন সাহসী প্রেমিক আমিও চাই |

    1. খুবই সুন্দর এবং সহজ করে বললেন। ভালো লাগলো আপনার কথাগুলো।

      সাহসী প্রেমিকের জন্য দেখছি পত্রিকা-টিভিতে বিজ্ঞাপন দিতে হবে। 😀

মন্তব্য করুন