সোনেলার ভিজিটর পরিসংখ্যান

সোনেলা নিঃসন্দেহে বাংলা ব্লগগুলোর মধ্যে অন্যতম সেরা আর পরিশীলিত ব্লগ। ব্লগার সংখ্যা কম হলেও, সবার নিয়মিত পদচারনা থাকে ব্লগে। তো, ব্লগে কে কে আসেন, কোথায় তাঁদের বাস, তাঁরা সকালের নাস্তা করেন কী দিয়ে; আসুন সেই তথ্যগুলো আপনাকে দেই।

  • কোন দেশেতে থাকো তুমি-
    সোনেলাতে যাঁরা আসেন, তাঁদের ৬৬.৩৭% বাংলাদেশে থাকেন। দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ভারত থেকে আসেন ১৫.৯৯% ভিজিটর। এরপর আছে আমেরিকা, কানাডা আর লেবানন।
  • কোন শহরে বাস?
    ৩৭.৬৯% ভিজিটরের অবস্থান ঠিক কোন শহরে সেটা নির্ণয় করা যায়নি। তবে ঢাকার পরপরই এই তালিকায় আছে খুলনা, নয়া দিল্লী, কলকাতা এবং হ্যামিল্টন।
  • কোন ব্রাউজার ব্যবহার করেন
    ভিজিটরদের ব্যবহার করা ব্রাউজারের তালিকায় শীর্ষে আছে ক্রোম। এরপর অপেরা মিনি, ইউসি ব্রাউজার আর ফায়ারফক্স।
  • অপারেটিং সিস্টেম
    অবধারিতভাবেই মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা প্রথমে আছেন। ৫৬.৮৯% ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, আর দ্বিতীয় অবস্থানে উইন্ডোজ আছে ১৭.৫৯% ভিজিটরের সংখ্যা নিয়ে।
  • কোন ফোন?
    কিছু ভিজিটরের ফোনের মডেল নির্ণয় করা যায়নি। তবে নির্ণীতদের মধ্যে আইফোন আছে এক নাম্বারে। আহা! বড়লোক মানুষদের ব্লগ!
  • দাদা না দিদি?
    দিদিরা কই? সোনেলার ভিজিটরদের মাত্র ১৩.৫% নারী। কী যে কইন্না!
  • বয়সের সংখ্যান
    মোট ভিজিটরের ৫৬.৮৫%-এর বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে। ১৮-২৪ বছর বয়সীরা আছেন ২৪.৭৩%।
  • নতুন ভিজিটর
    গত এক মাসের মোট ভিজিটরদের মধ্যে ৬১.১৬% ভিজিটর আছেন, যাঁরা আগে কখনো সোনেলাতে আসেননি।
  • আরও যে তথ্যগুলো জানতে পারলে ভালো হতো-
    বিবাহিত আর অবিবাহিতের অনুপাত, কে সকালে কী দিয়ে নাস্তা করেন অথবা অবিবাহিতদের মধ্যে কতো ভাগ Single আর কতো ভাগ In a relationship (3
মোট পড়েছেনঃ ১,০১৯জন আজ পড়েছেনঃ ০জন

৬০টি মন্তব্য

  1. তৃতীয় অবস্থানে আছে আমেরিকা। বিষয়টি মন্দ নয়।
    তবে, আমি কোন দেশ থেকে ভিজিট করি, এটি থাকলে আরেকটু পরিপূর্ণ হতো পরিসংখ্যানটি । 🙂

    1. আপনি ভিজিট করেন নিউইয়র্ক থেকে। উইন্ডোজ কম্পিউটারে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। এবং সম্ভবত এটা আপনার অবস্থান- 86-36 53rd Ave, Flushing, NY 11373, USA :p

  2. ভাইয়া সোনেলা ধনীদের ব্লগ?!!! আমি কিন্তু আই ফোন ইউজ করিনা 🙂
    অবাক করার মত কিছু তথ্য পেলাম। এতদিন ভেবেছি নারীরাই সোনেলায় আসেন বেশি, এখন দেখি খুবই সামান্য। নতুন ভিজিটরই তাহলে বেশি? নতুন ভিজিটর কিভাবে সোনেলাকে খুঁজে পান? বাংলাদেশের পরেই ভিজিটর বেশি ভারতের! কলকাতার একজন মাত্র ব্লগার লেখেন এখানে, তারপরেও এত ভিজিটর!
    ভাবতে ভাল লাগছে যে আমাদের সোনেলার পরিচিতি বিশ্বব্যাপী 🙂 ধন্যবাদ ভাইয়া এমন পোস্টের জন্য।

    1. লীলা আপু আমিও কিন্তু আইফোন ইউজ করি না। আপনার সাথে আছি।
      এবার আসুন নারী ভিজিটর এর ব্যাপার টায়। এটা একটা ষড়যন্ত্র। সুক্ষ্ম ষড়যন্ত্র। এই পরিসংখ্যা গত মাসের। আর আমরা মানে সোনেলার নারী ব্লগাররা কোন না কোন কারনে মোটামুটি সবায় আই রিপিট মোটামুটি সবায় গত মাসে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। এর ফাঁকেই এমন একটা পোষ্ট…… মাত্র ১৩.৫% নারী ভিজিটর।

  3. আমিও ভেবেছিলাম সোনেলায় নারী ভিজিটরের সংখা বেশী। যাইহোক ,পৃথিবীর বিভিন্ন দেশের মানুঁষ যে আমাদের সোনেলা ভিজিট করে এটা জেনে খুব ভাল লাগছে।
    লেবানন থেকে কে সোনেলায় ভিজিট করে জানতে মুনচায়। 😀
    অনেক কষ্টারজিত পোষ্ট।

    1. আমি জানি লেবানন থেকে কে ভিজিট করে। বলতে ভয় করে, শেষে আবার আমার ঘার না মটকায় 🙂 ঘার মটকানোর সাথে তার নামের যোগসুত্র আছে । :p

  4. কানাডার হ্যামিল্টন শহরই শুধু নয়। আরো আছে রিচমন্ড শহর।

    পরিসংখ্যান ভাল লেগেছে।

    কষ্ট হয়েছে বেশ বোঝা যাচ্ছে।

    (y) (y)

  5. ব্লগকে টিকিয়ে রাখতে ভিজিটরের চেয়ে এক্টিভ ব্লগার এখন বেশি প্রয়োজন। তার জন্য ব্লগের প্রচার জরুরী। অনেক পুরনো ব্লগার পেশাগত বা ব্যক্তিগত ব্যস্ততার কারনে অনিয়মিত হবে এটাই স্বাভাবিক।

  6. ওয়াও হ্যামিল্টন ছয় নম্বরে! 😀
    তার মানে আরোও আছেন হ্যামিল্টনে! কে কে আছেন হ্যামিল্টনে হাত তুলুন বোন-ভাইয়েরা। তাহলে এখানেও সোনেলা গেট টুগেদার করে হেব্বি নাচবো। 😀 \|/

    আমি দেখি অনেক বড়োলোক! আমার স্যামসাং গ্যালিক্সি এস ৫ আছে। তবে অনেক ভাব ধরে থাকা ফোন। আমার এক্সিডেন্টে বেচারাও বেশ ব্যথা পেয়েছে। মাঝে-মধ্যেই জানান দেয়। 🙁 বেশী ব্যথা হলেই কান্নাকাটিও করে একেবারে স্থির হয়ে যায়। ;(
    আর ল্যাপটপটা ৬ বছর ধরে চলছে। গতবছর একেবারে চুপ হয়ে গিয়েছিলো অনেক জ্বালাচ্ছিলাম তো, তাই। দেশে গিয়ে দোকান থেকে সেজেগুজে আসার পর এখন আবার বেশ নাচানাচি করে। 😀 \|/

    আচ্ছা আমার ঠিকানা কি এটা বলুন তো! বয়সের পরিসংখ্যান কিন্তু সঠিক ফলাফল দেয়নি। 😀

    এতো কষ্ট করে ডাটা(শাক) বের করলেন, আপনাকে চিংড়ি মাছ দিয়ে লালশাক রেঁধে খাওয়ানো হবে। 😀

  7. প্রিয় ব্লগ সম্পর্কে এসব তথ্য জানার খুব ইচ্ছে ছিল। কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলামনা। ধন্যবাদ এসব জানানোর জন্য। সব দেশেই আমাদের ভিজিটর আছেন, ইন্দোনেশিয়ার কোনো ব্লগার আছেন এখানে? ওখানকার বাংলাভাষীরা এই ব্লগকে খঁুজে পেলেন কিভাবে? অস্ট্রেলিয়া নেই তালিকায়? !!

  8. ফঁচা পরিসংখ্যান। 🙁 সারাদিন পইরা থাকি সোনেলা নিয়া অথচ আমার দেশের নাম নাই, আমার শহরের নাম নাই, এইডা কিছু হইলো?
    বিবাহিত অবিবাহিতের অনুপাত দিয়ে কি হবে মডু ভাই? ;?

  9. এইবার বলেন দেখি আমি কোথায় থাকি? আমার কি ব্রাউজার?
    এতো সুন্দর একটা বেশ্লেষন পোষ্ট হয়ে গেল , তাও আমি অসুস্থ থাকা অবস্থায় ! ;?
    এ তো দেখি বিরাট ব্যাপার স্যাপার!
    স্যালুট ভাই স্যালুট।

    1. ঢাকায় থাকেন। শাহবাগের আশেপাশের এলাকায়। অ্যান্ড্রয়েডে সাফারি ব্রাউজার ব্যবহার করেন। আপনার একটা উইন্ডোজ পিসিও আছে। অনেক রাত জাগেন অথবা অনেক সকালে ঘুম থেকে ওঠেন 🙂
      একটু বেশি বলে দিলাম নাকি? :p

      1. কুড়িগ্রাম থাকি। খুব সকালে ঘুম থেকে উঠি। এগারোটার মধ্যেই ঘুমাই। তবে মাঝে মাঝে হঠাৎ রাতে ঘুম না আসলে সোনেলায় ঢু মারি। হ্যাঁ, নকিয়া লুমিয়া ব্যবহার করি। উইন্ডজ ফোন। 🙂

  10. আমার সিটির খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছেন,আমি শুধু লগইন করি শুধু মাত্র একটা ডিভাইস থেকে বাকি যেখানে যা পাই তাই দিয়ে ভিজিটর থেকে লেখা পড়ার চেষ্টা করি,এই পরিসংখ্যান কত দিনের উপর ভিত্তি করে করা জানতে মুন চাই,কাছা কাছি শহর হলেও ওতাই যে আমি তা জানি কারণ আমি ছাড়া আসে পাশে দুই চারটা শহরে আর বাঙালি নেই যে হাহাহাহা

  11. এদেখি হাঁটে হাঁড়ি ভেঙ্গে দেবার মত ব্যপার!! সব্বনাস সব্বনাস। এই লেখক থেকে ১০ হাত দুরে থাকার আমন্ত্রন রইলো।

    এখন থেকে আমি VPN এর মাধ্যমে অন্য শহর/দেশ থেকে লগ করবো!!

  12. আমার কাছে সব চেয়ে ভাল লেগেছে নতুম ভিজিটর এবং বৈদেশিক ভিজিটরদের সংখ্যা।
    এটাকে আরো বাড়াতে হবে, এবং সে জন্যে চাই মানসম্পন্ন প্রচুর লেখা।
    প্রবন্ধ, রিভিউ, ভ্রমণ, গল্প, উপন্যাস এ জাতীয় লেখার দিকে জোর দিতে হবে

মন্তব্য করুন