এক অভাগিনীর সাতকাহন

কৈশোরকাল হতে তুমি আছো হৃদিপটে

বলি নাই কোনোকথা কোনোদিনও মুখ ফুটে

বিরহের সৈকতে হেঁটেছি গভীর রাতে

শোণিতে স্নাত মন বিরহের তটিনীতে |

 

শৈশবের কোনকালে বিধি কি লেখেন ভালে

বুঝিতে গো সেই লেখা বয়সটা গেছে চলে |

আজ কেন সব ছেড়ে এলে তুমি মোর দ্বারে,

বাসিফুলে দেব-পূজা করি বলো ছলে ?

 

ওগো, তুমি ফিরে যাও, ফিরে যাও ঘরে,

তাকে তুমি বেসোভালো “কথা” মনে করে

তুমি মোর প্রিয়সখা, তুমি মোর প্রাণ,

তোমারে যে দিতে নারি তোমা যোগ্যমান

দয়া করে ক্ষম তুমি এই অভাগিরে

কাটুক জীবন মোর কূলভাঙ্গা তীরে,

পরজন্ম বলে যদি কোথা কিছু হয়,

সেই জন্মে তোমা হবো জেনো তা নিশ্চয় |

মোট পড়েছেনঃ ৭৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. পুরুষ সবসময়ে অধৈর্য্য, কিন্তু নারী ? এখানে তো নারীর কথা বলেছি |

      সরস মন্তব্যের জন্য আদিব আদ্‌নান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি |

    1. আমি তো চইনি, চেয়েছে তো অভাগিনী | তার চাওয়া-পাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই 🙂 |
      যে সেই অভাগিনীর কাছে গিয়েছিল তার জন্যই আমার বেদনা …. সে নিশ্চয়ই একটা অভাগা ….নইলে শুষ্ক আশ্বাস ছাড়া তার ভাগ্যে আর কিছুই জোটে না ? বলে না ….. অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় 🙂 |

      ছাইরাছ হেলাল ভালো থাকবেন |

    1. আমি কোন্ দুঃখে অভাগিনী হতে যাব, শুনি ? আমি তো অদেখা, অচেনা কোনো অভাগার শুভাকাঙ্খী |

      প্রত্যাখ্যাত হতে কোনো পুরুষেরই ভালোলাগে না …. ভলোবাসায় অনিচ্ছুক কোনো নারী নম্রভাবে মধুরতার সঙ্গে কি ভাষায় প্রত্যাখান করতে পারেন যাতে পুরুষটির ব্যথা কিছু কম লাগে সেই ভাবনা থেকেই এই লেখা 😀 |

      মন্তব্যের জন্য লীলাবতী আপনাকে ধন্যবদ জানাচ্ছি |

  1. এই জন্মে তো তোকে পেলাম না। আমার দ্বারে তোর পায়ের চিহ্ন পড়েনি।
    তারপর ও তোকে ভুলিনি।
    ভালো লাগলো কবিতা টা।

মন্তব্য করুন