পাগল প্রেমিক

 

images (5)

যদি নাইবা ভালোবাসতাম কি হতো বল তোমার
যদি নাইবা প্রেমে পরতাম কিবা হতো বল তোমার
তবে কি বলতে পারতে দেখ পাগল প্রেমিক আমার।

ছল করে দিয়েছ মনে প্রেমের বিষবাস্প
মরণ দেখে আমার দূরে বসে এখন বেশ হাসছ।

প্রেমে পরে ছিলাম তোমার সেই সম্মোহনী হাসিতে
জানতাম না মরণ লেখা আছে তোমার প্রেমের ছলনাতে।

হায় প্রেম ছলনাময়ী এই ছিল তোমার মনে
পাগল প্রেমিক তোমার মরে এখন প্রতিটি ক্ষনে।।

 

মোট পড়েছেনঃ ২,৪৫২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. কবিতা লেখা কিন্তু কষ্টের নয় পার্টনার, মন থাকলেই হয় শুধু দেখার চোখ আর মন এই দুইটা ব্যবহার করুন বাকিটা চলে আসবে। 🙂

      ধন্যবাদ উৎসাহিত করার জন্য। 🙂

  1. ভাইয়া দেখি কবিতাও লেখেন 🙂 গল্প পড়েই বুঝেছি যে আপনার প্রেমিক মন।
    ইদানিং কম আসছেন যে সোনেলায়? সমাজ সচেতনতা মুলক লেখা চাই ভাইয়া।

    1. ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য, প্রেমিক মন কিনা যানিনা যার বুঝার কথা সেই বুঝে নাই তাহলে প্রেমিক মন হয়ত নেই আমার, সমাজ সচেতনতা মূলক পোষ্ট আমি লিখি কিন্তু এইবার গল্প লিখতে গিয়ে ধরাটা খেয়েছি সোনেলার কাছে, বুঝেনিতো ২৪ ঘন্টায় একটা লেখা এর বেশি নয় আর চাকরী বাকরী নিয়ে ব্যস্থ থাকায় কমই আসি কিন্তু চেষ্টা করি রেগুলার থাকতে, পাশে থাকতে সোনেলার সোনাদের সাথে। 🙂

      1. ২৪ ঘন্টায় একটি লেখা, এটি কিন্তু কম নয়। বছরে বিভিন্ন ছুটি পর্ব যদি ৬৫ দিন ধরি, তাতেও বছরে ৩০০ লেখা আসে। যা এখন পর্যন্ত সোনেলায় কেহ লেখতে পারেননি। আপনি বছরে ৩০০ লেখা দিয়ে একটি রেকর্ড করতেই পারেন 🙂 শুভেচ্ছা থাকলো আগাম ট্রিপল সেঞ্চুরীর জন্য -{@

  2. ভাই আপনি কবি? আগে বলেন নি কেন?
    আমি আবার কবিদের নিয়ে ব্যাপক হাসাহাসি করি,
    বিপদে পড়ে গেলাম যে,
    চালিয়ে নিন, সাথেই আছি।

    1. ভাই আমি কবি কিনা জানিনা কিন্তু অহবি (কবি নয়) তা জানি, কবিদের নিয়ে হাসা হাসি কেনো জানালে সাধু সাবধান হতে পারবে। 😀
      ধন্যবাদ ভাই, পাশে আছেন জেনে আপ্লুত হলাম। 🙂

  3. বাহ কবিতা সাথে আবার ছন্দ ফ্রি 🙂 ধারাবাহিক গল্পের মাঝে অন্য লেখাও এমনি করে দিতে হবে, ভাইয়া।
    ভালো হয়েছে কবিতা 🙂

    1. চেষ্টা করি আপু মাঝে মাঝে, জানিনা তা কবিতার দ্বারে কাছে যায় কিনা, গল্প লিখতে লিখতে হাপিয়ে উঠেছি তাই কবোতা (কবিতা নয় যা) দিয়েছি আর ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ আপু। 🙂

    1. তাই?
      তাহলে বলি প্রেম হলো জীবনের আরেক ভিত্তি, এছাড়া জীবন চলতে পারেনা কিন্তু কিছু ছলনাময়ীর কারণে প্রেম আজ বিবর্ণ এরপরেও প্রেম চিরন্তন।

মন্তব্য করুন