ধর্ষণ পরবর্তী রটনা

বঙ্গদেশে নারী বলতে কেউ কেউ স্তনকে বুঝে ;কেউ বা যৌনাঙ্গ!
ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী চলমান যতো নাটক;
তা চলতেই থাকবে নতুন কোন স্ক্রিপ্ট তৈরী না হওয়া পর্যন্ত।
স্ক্রিপ্ট তৈরী হলেই যা অচিরেই দেখবো সমাজের রঙিন পর্দায়।
নারীদের মানুষ ভাবলেই যদি হয়ে উঠে ফিনিক্স,
ফিরে ফিরে আসতেই যদি থাকে ,
যদি আসতেই থাকে এবং খোলে নেয় মুখোশ,
অনেকের জন্য তা সমস্যাই বটে!
এর চে’ধর্ষণের পর রটিয়ে দেয়া গেলে কিছু রটনা
তবেই কেল্লাফতে !
রটনা এদেশে অধিকতর শ্রুতিমধুর….

মোট পড়েছেনঃ ৭১১জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আসল ঘটনা ধামাচাপা দিয়ে অন্যদিকে দৃষ্টি সরিয়ে দিতে আমরা সিদ্ধহস্ত
    আর রটনা তখন অস্ত্র বিশেষ,

    আপনি কবিতা লেখান দেখে ভালই লাগল,

  2. এই আমাদের কুৎসিত বাস্তবতা, অপ্রিয় হলেও সত্য।

    আপু, জিসান ভাই ভুল করে নাই আপনাকে সোনেলায় এনে, বেশ সুন্দর লেখেন আপনি, লিখে যান আমরা আছি সাথে। (y)

  3. ধর্ষন এবং হত্যার পরে রটিয়ে দিলেই হয় যে মেয়েটির পরকিয়া ছিল অত্থবা মেয়েটি দেহপসারিনী ছিল। সব তাহলে চাপা পরে যায়। কত অদ্ভুত আমাদের সমাজ আর চিন্তা ভাবনা।

  4. ধর্ষণ পরবর্তীকালে পত্রিকাওয়ালাদের ব্যবসা রমরমা। ইনিয়েবিনিয়ে ফুঁসিয়েফাঁসিয়ে কতো কীই না লেখে! কাহিনীতে যতো বেশি নোংরামো ভরা যায়, পাব্লিক সেই খবর তত বেশি খায়।

  5. এই নিয়ে লিখে ও কোনো লাভ নেই। কাকে বলবেন ! কেউ নেই শোনার। সব থেকে বড় কথা, ধর্ষনের বিচার চাইতে গিয়ে যে, হয়রানি হতে হয় তা আরো ভয়ঙ্কর। আমি একটা রিপোর্ট করেছিলাম একবার এই ব্যাপারে। উনি এই তদন্ত বিষয়ে কর্মকর্তা হওয়াতে জেনেছি অনেক। বাবা আমার মেডিকেল অফিসার হবার কারনেও বাস্তবে দেখেছি কি হয় ভিকটিমের সাথে।
    সবার আচরন দেখে মনে হয়, ভিকটিমই দায়ী।
    তাই আপু, অল্প কথায় এগুলো আলোচনা হবে না।
    আর বলেও লাভ নেই। সবার কানে তুলা গুজা।সিস্টেমই খারাপ। মানসিকতাই খারাপ।

  6. আফসোস করছেন করুন সেটা ভালো—
    মনকে সান্তনা দেয়া যায়-
    বিচার সব কিছুর হবে কিছু দৃশে কিছুটা অদ্রসে—
    সমাজ সচেতন না হইলে নারী অবহেলার চোখে থাকবে— !
    তাই সচেতনতা ঘড়ের থেকে শুরু করুন!
    পরিবার এঁর মাঝে ছড়িয়ে দিন তবেই এঁর ভালো ফল পাবেন।

    1. আফসোসের মতো শুনাচ্ছে নাকি আপনার কাছে ! চিত্র তুলে ধরেছি। আমি আফসোস করাদের দলভুক্ত নই । যা বলি সোজা । কারও না ভালো লাগলেও । ধন্যবাদ।

  7. এ আর বদলাবে না।
    ধর্ষিত যে হয়, সে-ই অপরাধী।
    আপনি কাকে বলবেন? যারা গণ্যমান্য তারা তো “কানে গুঁজেছি তুলো” নিয়ে আছেন।

  8. বিচার হবেনা ভেবে, না জানি কত পরিবার চেপে যান! আর যারা যাননা না জানি আরো কত অবিচার সহ্য করতে হয় পুরো পরিবারকে!
    নিজের সাথে না হলে, কেউ বুঝতে পারবেনা!

      1. কত ভাবে যে হয়রানির শিকার হতে হয় ভিকটিমকে তা বলার মতো না আসলে। আমাদের সমাজটাই পচে গেছে। দুর্গন্ধ বের হয় এমনই পচন। ধন্যবাদ আপনাকে !

    1. বিচার চাওয়া থেকে শুরু করে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা সব জায়গাতেই হয়রানি। তারপর মুখরুচক গল্প তো আছেই।

      ধন্যবাদ ।

  9. ধর্ষকের কাছে ধর্ষিত হবার পর, ডাক্তারী পরীক্ষা সময় ২য় বার ধর্ষন এর শিকার, ৩য় বার ধর্ষনের শিকার বিচার চওয়ার সময় উকিলের মুখরচক জেরার মাধ্যমে। এর কি পরিবর্তন হবে না ? আপনি খুবই সুন্দর লিখেছেন আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন