ব্যস্ত নাগরিক জীবনে

ব্যস্ত নাগরিক জীবনে­-
প্রেম, স্নেহ, ভালবাসা
অশ্রুজলে  শুধু ভাসা
গেছে সব বহু দূরে স্মৃতি থেকে হারিয়ে
ব্যস্ত নাগরিক জীবনে ।

তবু প্রেম আসে শরীরে,
ক্ষণিকের রতিসুখে আবেগের জোয়ারে
যেমনটি যায় দেখা খাজুরোর দেওয়ালে
দেবমূতি পড়ে ঢাকা মিথুনের বাহারে
ব্যস্ত নাগরিক জীবনে ।

 

মোট পড়েছেনঃ ৭৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    ছোট এবং নাগরিক জীবনের বাস্তবতাকে তুলে আনা কবিতাটি ভালোই লেগেছে।
    জীবনের চাহিদাকে রুদ্ধ করা যায় না ।

    শুভকামনা
    শুভ ব্লগিং ।

    1. 1. হে সিনিয়র ব্লগার জিসান শা ইকরাম,
      নবীন বরনে আপনার উৎসাহ প্রদানে আমি অভিভূত |আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি |

    1. 4. আমরা ব্লগার-রা সেই সেই বিরলতম মানুষ যারা নাগরিক ব্যস্ততার মধ্যে হারিয়ে যাই নি | সাহিত্য রসে সিক্ত হয়ে প্রেম, স্নেহ, ভালবাসায় আমরা তো এখানেই ভাসতে থাকি | প্রেমিকের তো জাগতিক ব্যস্ততা থাকে না, যা থাকে তা মানসিক …. ঠিক বল্লাম কি আদিব আদ্নান ?

      আসুন ভারতে, খাজুরাহো ভ্রমন হয়ে যাবে | ধন্যবাদ |

    1. 5. ব্লগে প্রথম, আপনি ঠিক বলেছেন বনলতা সেন | নাগরিক ব্যস্ততায় মন ও অন্তঃদৃষ্টি হারিয়ে শুধু অবয়বটাই পড়ে থাকে । আপনাকে অনেক ধন্যবাদ |

  2. শুভেচ্ছা দিচ্ছি ।
    আপনার নিকটি অদ্ভুত হলেও সুন্দর ।
    নাগরিক ব্যস্ততার হাস-ফাস যন্ত্রনা উপলব্ধির সুন্দরতম প্রকাশ ।

মন্তব্য করুন