জীবনবেদ

অভিমান নয়, এসোনা ..
আরও একবার ভালবাসার কথা বলি।
দু ‘হাতে ধরে রাখি হাত,
সংগে জাগুক -রাত, রাতের তারা
আর কিছু নিশাচর পাখ -পাখালি।
এসোনা আবারও কিছু কুড়াবো স্বপ্ন।
স্বপ্নরা মরেনা কখনো।
লাল নীল আর সোনালী স্বপ্নদের
ভালবেসে তুলে দিই দু ‘চোখে তোমার।
এসোনা আরও একবার একসাথে
তাকাই বহুদু….রে ,
ঐ যে স্বর্নাভ ভবিষ্যৎ আকন্ঠ শুষে আনি।
অধরে অধর রেখে এসোনা
আরও একবার জীবন ভালবাসি।

মোট পড়েছেনঃ ৯৪৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. ধন্যবাদ ভাইয়া আপনি আমার পয়েন্ট টা ধরতে পেরেছেন। স্বপ্নদের যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই জীবনে ফিরতে পারবো সবাই।

    1. শুন্যাপু জীবনকে ডাকলাম, সব অশুভর বিরুদ্ধে।
      সারাক্ষন চলমান আতঙ্ক আর ভালো লাগছে না। তাই স্বপ্নের দারস্থ হওয়া।

  1. স্বপ্ন মরেনা। বরং একটির পর একটি জন্ম নিতে থাকে।
    আর এভাবেই আমরা জীবনকে নিয়ে চলতে থাকি।

    স্বপ্ন পূর্ণ হোক। তবে “কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি!”

    ভালো লাগা রইলো কবিতায়।

মন্তব্য করুন