যেতে চাই সেথায়

যেতে হলে সেথায় অনেক পথ পাড়ি দিতে হবে;
কিন্তু বৃষ্টিতো থামেনা, ছাতাও নেই হাতে।
আর কতক্ষন একলা নিরালায় দাঁড়িয়ে থাকা যায়, আর কতক্ষনই বা সূর্যের অপেক্ষায় করা যায়?

একেতো পথে কাঁদা, সেই সাথে নেই পথ চিনবার আলো! সকাল না সন্ধ্যা, দুপুর না রাত- কিছুই বোঝা যায় না। না দেখা যায় সূর্য না দেখা যায় চন্দ্র। হোক! তবুও এবেলায় সেথায় যেতে হবে। এতো হৃদয়ের টান!! দেখতে চাই- এতোদিন পরে কেউ আমাকে একটুও মনে রেখেছে কিনা….

মোট পড়েছেনঃ ৩,০২৬জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. বহুদিন পর এলেন! কেমন আছেন?
    তবে দেরী করে হলেও বেশ সুন্দর লেখা নিয়েই এলেন।
    ভুলে যাওয়া কি যায়? কেউই ভুলেনি।

    এভাবে অনুপস্থিত আর না হলে সকলেরই ভালো লাগবে।

    1. সোনেলার কথা খুব মনে পড়ে, কিন্তু অনেকটা ব্যস্ততার কারনে আসা হয়না তেমন , তবে আপনাদের লেখা গুলো মাঝে মাঝে পড়া হয়। আমার কথা মনে আছে জানতে পেরে অনেক ভাল লাগল।

  2. শুধু হৃদয়ের টানে আলো অন্ধকার সব ভেদ করে ফিরে এলেন? বেশ করেছেন। মনে রেখেছি, শুধু নাম মনে রাখলেই কী সব মনে রাখা! সোনেলার জন্য আপনার টান দেখে ভালো লাগলো, ছোট করে বেশ সুন্দর লিখেছেন। সুস্বাগতম।

    1. সবকিছুই যেন আগের মতই পেয়েছি, পেয়েছি শুন্য শুন্যালয় আপুকেও। যদিও কিঞ্চিৎ পরিবর্তনের ধারা এই সোনেলার জলসিঁড়ির ধারে। পেয়েছি নতুন কিছু মুখ। ভাল লাগল অনেক ভাল।

মন্তব্য করুন