বিনি-বর্তন

যে চলে যায়...
যে চলে যায়…

যদি বুঝতে পারতাম “আসি” বলে চলে যাওয়া মানে,
আর ফিরে আসা নয়।
হয়তো তখন আমি “আচ্ছা এসো” বলতাম না।
তোমাকে বলা হয়নি,
ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৬ ইং।

**ছবিটি টেমস নদীর। সেই ২০১০ সালে তোলা। আর এ কয়টি পংক্তির জন্ম হয়েছে প্রিয় বন্ধু ফুলের একটি লেখা পড়ে। কৃতজ্ঞতা ফুল।

মোট পড়েছেনঃ ৭২৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. যে চলে যায় সে আর ফিরে আসে না,
    ফিরে চলে যে যায়, তাকে আমিও আর ফিরে দেখিনা।

    প্রায় একই ছবি দিয়ে একটি পোষ্ট দেব ভাবছিলাম।

    1. নানা এই ছবিটি তোমায় আমি দিয়েছিলাম। মনে আছে ২০১০ সালে ওই যে ইংল্যান্ড বেড়াতে গেলাম, তখন তুলেছিলাম।

      নানা কিছু কিছু মানুষকে সুস্থ মন-মানসিকতা জন্মানোর জন্য সময় দেই। তবে তা নির্ধারিত সময়। তারপর গুডবাই। :=

      ভালো থাকো নানা। -{@

  2. আজ এ বিষন্নতায় চলে গেলাম আরো বিষন্নে। আকাশে আজ রোদ ওঠেনি। তাই নীলিমাও খেলেনি।
    আমি নীলিমায় আঁকব এক নতুন কোনো ছবি।
    সুন্দর হয়েছে।

    1. মৌনতা আপু এটা বিষণ্ণতার কথা নয়তো! বরং আত্ম-সম্মানকে ধরে রাখার কথা বলেছি।

      আজ মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। মন ভালো হোক। -{@

  3. যাওয়া বলে কিছু নেই, সবকিছুই নাকি ফিরে আসে একদিন,,,
    যে নদী বিলীন হয়ে যায়,সেও নাকি একসময় ফিরে আসে মেঘ হয়ে,,,

    এত্তো ছোট্ট লেখা কিন্তু ভালো লাগা রইলো অনেক বিশাল -{@

  4. “ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা”

    সত্যিই কি তাই! সত্যিই কি ফিরে দেখি না?
    মাঝে মাঝে মনে হয় কিছু আত্মসম্মান, কিছু অভিমান সকল আগ্রহকে চাদর দিয়ে ঢেকে রাখে।
    কিন্তু মন তো বারংবার ফিরে দেখার আকাঙ্ক্ষায় বিভোরই থাকে সন্তর্পণে।

    আত্মসম্মান ক্ষুণ্ণ করে নয়, বরং আকাঙ্ক্ষার প্রদীপ নেভার আগেই ফিরে আসুক প্রিয়জন 🙂

    1. অলিভার যারা ফিরে দেখে তাদের জন্যও আমি কোনো জায়গা রাখিনা। সময়ের যে ফাঁক তা আর কোনো সময় যোগ করেও পাওয়া যায়না। যারা সেটা জেনেও বোঝেনা, তাদের সাথে কোনো সম্পর্ক রাখাটাও ভয়ঙ্কর। আমি সেটাই মনে করি।

      খুব সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

    1. এইমাত্রই লিখলাম অলিভারের করা মন্তব্যের প্রতি-মন্তব্যে। সময়ের যে ফাঁক তা আর কোনো সময় যোগ করলেও ফলাফলে শূণ্যই আসে। অপেক্ষা তার জন্যেই রাখা উচিৎ যে অপেক্ষার যোগ্য।

      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। 🙂

মন্তব্য করুন