ক্ষরণ

প্রতিদিনের রুটিন ধরে নিজেকে ব্যস্ত রাখা
জীবনের অমোঘ নিয়ম হয়নিকো বাধা
সকাল থেকে বিকেল সন্ধে গাধার খাটুনী
তবুও মোর কেন জানিনে রজনী কাটেনি
অপেক্ষার প্রহর কাটে তোমারি স্বরণে
জানি কভু দেখা হবে নাকো হলেও মোর মরণে।

আষ্টেপৃষ্ঠে যারে বেঁধে ছিলে তুমি তোমারি জীবনে
জোর করে তাকে ফেলেই দিলে ময়লার ভাগাড়ে
হাচড়ে পাচড়ে উঠে আমি খুঁজি তোমায় মন
পরক্ষনেই বুঝতে পারি তোমার জন্য হয়েছে আজ
আমারই মরণ।

জিন্দা লাশের মত হেঁটে বেড়ায় আজ এই শরীর
ভূত নই ওগো এযে তোমার প্রেমেরও ফকির
যাকে তুমি খেয়েছিলে ছিড়ে খুঁড়ে
সেই এখন জিন্দা লাশ হয়ে ঘুরে।।

মোট পড়েছেনঃ ৮৭৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

      1. দুঃখিত, আষ্টেপৃষ্ঠে যারে বেঁধে ছিলে তুমি তোমারি জীবনে
        জোর করে তাকে ফেলেই দিলে ময়লার ভাগাড়ে
        এই দুই লাইনের আমি ভুল মিনিং করেছি। গল্পটা তাহলে আমার ভাবনার বাইরের ভিন্ন কিছু?

  1. ভাবাচ্ছে বেশ ;?
    তবে কবিতার ছন্দমিল ঠিক লাগেনি। আর এক লাইনের সাথে আরেক লাইন কোনোভাবে জোড়া লাগানো।
    কি ব্যপার মনে কি চলছে? কতো ভালো লেখেন আপনি। আজ কেমন জানি সুর-তাল-লয় খুঁজে পাইনি।

    মন ভালো থাকুক।

    1. আসলে আপু সত্যি বলছি, না আমি লেখক না আমি কবি যা আসে মনে লিখি তাই আমার লেখায় অনেক সময় ছন্দের অভাব হয় যার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

      1. আরে ক্ষমা চাইবার কি আছে?
        আমরা সকলেই কিছু না কিছু ভুল করি এবং তারপর শিখি।
        বরং আমার সরাসরি বলাটা যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলে, কিছু মনে করবেন না।

      2. না আপু আপনি কষ্ট পাওয়ার মত কিছু বলেননি আর আমি সমালোচনা অথবা যে কোন কারো কোন কথাকে পজেটিভলি নিতে পারি আর আপনার এডভাইস আমাকে ভবিষ্যৎ ভুলকে শুধরাতে সাহায্য করবে।
        ধন্যবাদ আপু। 🙂

  2. জিন্দা লাশের মত হেঁটে বেড়ায় আজ এই শরীর
    ভূত নই ওগো এযে তোমার প্রেমেরও ফকির
    যাকে তুমি খেয়েছিলে ছিড়ে খুঁড়ে
    সেই এখন জিন্দা লাশ হয়ে ঘুরে।।

    এখানেই সব কষ্ট তাক করা।

মন্তব্য করুন