দ্বিতলা ভূবন

8289735226_ef965e5cee-a
এ কুটির, অই নীল পাহাড়
দিঘীর জল; আজ থেকে সব আমার।
এক হাতে টেনে এনে মেঘ, যখন তখন
দুহাতের তালুতে কুন্ডলি করে বানিয়ে ফেলবো হাওয়াই মিঠাই
সাথে থাকবে গাঢ় মিষ্টির চা।
জাল ফেলে দিঘির জলে দু’চারটা কাকড়া, শামুক মিলেই যাবে কি বলো?
নাক সিঁটকিয়ে কাজ হবেনা, সব খেতে হবে।
হয়ে গেলো খাদ্য সমস্যার সমাধান।
অইযে চারপাশ জুড়ে সবুজ, অইখানে ছুটে বেড়াবে হাঁস মুরগির ছানা
আর পেছন পেছন তুমি;
রোদ- বৃষ্টিতে মেঘের ছায়া, আর ঝড় এলেই তোমার বুকের পাহারা
আর কি চাই?
মেঠো আদিমতায়
শান্ত জলে জলতরঙ্গের শব্দ তুলে সকাল বিকাল
দিঘীসাঁতার দেবো, যখন ইচ্ছে।
বৈকালিক ভ্রমণ হবে প্রতিদিন অই পাহাড়ে
একটি করে সিঁড়ি পাড় হতে হতে
একদিন আমরাও উঁঠে যাব চুড়োয়
দুজনের নাম লেখা পতাকা গেঁথে
ঘোর ঘোর বিষ্ময়ে দেখবো দূর থেকে পিপীলিকার মতো আমাদের ক্ষুদে কুটির,
আমাদের দ্বিতলা ছোট্ট স্বর্গ………………

মোট পড়েছেনঃ ১,২৮১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. একটি করে সিঁড়ি পাড় হতে হতে উঁঠে যান চুড়োয়, আপনার আশা পূর্ণ হোক।
    মিথুন, অনেক অনেক ভাল লিখেছেন।

    শুভ কামনা আপনাদের দুজনের জন্য।

      1. একজন আসলেন অনেক দিন পরে, তা আপনার অন্য জন কৈ?
        বাড়িতে দরজা বন্ধ করে রেখেছেন নাকি?
        অথবা ক্লিনার কি এবার মাথায় ব্যবহার হয়েছে? 😀

  2. কাঁকড়া আমার বড়ই প্রিয়। এমন এক পরিবেশে তার চোখে দৃষ্টি রেখে এমন স্বপ্ন যদি বোনা যেতো !
    অনেক মুগ্ধতা নিয়ে পড়ে ফেললাম। মনে হল নিজেরই স্বপ্ন।

  3. না, আমাদের ছানাও সে সামলাবে, হাঁস মুরগীর পিছনে দৌড়িয়ে ট্রেনিং দিচ্ছি তার আপু 😀
    ভালোবাসলে এমন প্রকাশ চলে আসে আপু। প্রেম করেছেন কখনো? একই সাথে দুজনের পোস্ট? হুম নজর তো দেখি এড়ায় নি। বলেন তো কেন? ছবিটি কোথায় আর দেখবেন! দেখেছেন হয়তো কোন স্বপ্নের বাড়ি 🙂
    লেখাটি মুখস্থ হয়ে থাকলে, এবার না দেখে বলুন তো… -{@

    1. প্রেম তো নিরবে বা সরবে কোনভাবেই আসলো না 🙁 ভাল লাগে আপনাদের দুজনের এমন লেখা পড়ে। নজর এড়াবে কেনু? চোখে পাওয়ারফুল চশমা আছেনা? কিছু একটা দিবস আপনাদের। প্রথম পরিচয়ের বা প্রপোজ এর? 🙂 (3
      এই যে বলছি 🙂
      এ কুটির, অই নীল পাহাড়
      দিঘীর জল; আজ থেকে সব আমার।
      এক হাতে টেনে এনে মেঘ, যখন তখন
      দুহাতের তালুতে কুন্ডলি করে বানিয়ে ফেলবো হাওয়াই মিঠাই
      সাথে থাকবে গাঢ় মিষ্টির চা।
      জাল ফেলে দিঘির জলে দু’চারটা কাকড়া, শামুক মিলেই যাবে কি বলো?
      নাক সিঁটকিয়ে কাজ হবেনা, সব খেতে হবে।
      হয়ে গেলো খাদ্য সমস্যার সমাধান।
      অইযে চারপাশ জুড়ে সবুজ, অইখানে ছুটে বেড়াবে হাঁস মুরগির ছানা
      আর পেছন পেছন তুমি;
      রোদ- বৃষ্টিতে মেঘের ছায়া, আর ঝড় এলেই তোমার বুকের পাহারা
      আর কি চাই?
      মেঠো আদিমতায়
      শান্ত জলে জলতরঙ্গের শব্দ তুলে সকাল বিকাল
      দিঘীসাঁতার দেবো, যখন ইচ্ছে।
      বৈকালিক ভ্রমণ হবে প্রতিদিন অই পাহাড়ে
      একটি করে সিঁড়ি পাড় হতে হতে
      একদিন আমরাও উঁঠে যাব চুড়োয়
      দুজনের নাম লেখা পতাকা গেঁথে
      ঘোর ঘোর বিষ্ময়ে দেখবো দূর থেকে পিপীলিকার মতো আমাদের ক্ষুদে কুটির,
      আমাদের দ্বিতলা ছোট্ট স্বর্গ………………

মন্তব্য করুন