বৃষ্টি নেমেছে, অঝর বৃষ্টি, অনেকদিন বৃষ্টিতে ভিজি না সময় কিংবা সুযোগের অভাবে। আজ বাসার পিছনে বাগানের শেষ প্রান্তে শিঊলি ফুল গাছের নিচে বসে আছি একা। একটা সময় ছিল যখন বৃষ্টিতে খুব হই চৈ করতাম, এখন সেই সময় ফুরিয়ে গেছে। বৃষ্টিতে ভিজার ও একটা মানে থাকে হয়ত সবার জীবনে, শৈশবে বৃষ্টি মানে হৈ চৈ, লাফালাফি, কাদা ছুরা খেলা আর মায়ের বকুনি, আর এখন বৃষ্টি মানে তোমার স্মৃতির গালিচায় হেলান দিয়ে চুপচাপ কোথাও নিরিবিলি একা বসে থাকা।
মনে আছে তোমার! বৃষ্টি নিয়ে তোমার সাথে কত কথা, কত অনুরুধ, কত আনুনয় কেননা তুমি বৃষ্টিতে ভিজতে চাইতে না। ঠান্ডা জনিত সমস্যা চীরকাল তোমার বৃষ্টির সাথে শত্রুতা। আমি বলতাম আমার হাত ধরে ভিজো, দেখো কিছু হবে না তোমার, তুনি তাতেও রাজি হতে না, শেষ পর্যন্ত আমি বলতাম আচ্ছা ঠিক আছে আমি ভিজব, তুমি বারান্দায় দারিয়ে থেকো। আমার খুব জানতে ইচ্ছে করে বৃষ্টি এলে তুমি কি এখনও বারান্দায় দারাও!!! বৃষ্টিতে হাত বারিয়ে দাও??
এখনো সারাদিন আমি অপেক্ষা করি একটি ম্যাসেজের জন্য, ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার, ইমু, সব অ্যাপ অনলাইন রেখে আমি অপেক্ষা করি ম্যাসেজের জন্য। সারাদিন ম্যাসেজ আসে তবে সেই হাজারও ম্যাসেজের ভীরে তোমার ম্যাসেজ থাকে না। আমি বুঝেতে পারি না কোন মানুষ , আমাকে এতটা দুর্বল কেন করে দেয়, আমি বুঝতে পারি না, একটা মানুষ কেমন করে আমার সাজনো , গোছানো বাগান বৈশাখী ঝরের মত ছিন্ন ভিন্ন করে দেয়! এত গুলি প্রশ্নের ঝুলি কাঁধে নিয়ে আমি উত্তর খুজে বেরাই অতিতের ভাংগা স্বপ্নের ঝুড়িতে।
কতদিন ভেবেছি সবকিছু ভূলে গিয়ে নতুন করে আবার শুরু করব, ভাবনা আমার তোমার আঁচলে লুকিয়ে থাকে তাইত ভাবনার সাথে লুকোচুরি খেলতে গিয়ে আবার তোমার কাছেই ফিরে আসি। একবার নয় বার বার, হাজার, কোটি, লক্ষবার ফিরে আসি। ( চলবে )
ইচ্ছে করলেই সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না। সবাই পারেও না এমন। বিচ্ছিন্ন হওয়া যায়না প্রেমাষ্পদ হতে। যতই সে উপেক্ষা করুকনা কেন।
পরের পর্ব দ্রুত দিন ভাইয়া।
আসলেই সবাই নতুন করে শুরু করতে পারে না।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মানে কি বলব ! এতো চমৎকার প্রেমের প্রকাশ। এখন তো আমারই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।
চলুক চলুক চলবে।
অনেক অনেক ধন্যবাদ। চলে আসুন এখনও বৃষ্টি হচ্ছে।শুভ কামনা রইল।
মন ছোঁয়া।
পর্বটি কি একটু বেশি ছোট হয়ে গেলো?
অপেক্ষার শেষটা খুব কম ক্ষেত্রেই সুন্দর, সফল হয়
নতুন করে শুরু করা ভালো, যদিও না পারা যায়না অধিকাংশ সময়।
পরের পর্বের অপেক্ষায়
একটু ছোটই হল ভাই।ধন্যবাদ আপনাকে।
প্রথম পর্ব পড়ে নেই আগে। ভাইয়া একটি অনুরোধ, সিরিজ লিখলে পুর্বের পর্বের লিংক দিয়ে দিবেন প্লিজ।
ধন্যবাদ আপনাকে।পরবর্তি পর্বে দিতে চেষ্টা করব। ভালো থাকবেন সব সময়।
এতো প্রেম…জীবনকে অবশ্যই নতূন করে সাজানো যায়।
থেমে যাওয়া মানেই তো শেষ হয়ে যাওয়া। চলার পথ মানে কিন্তু আসা এবং যাওয়াও।
কিছু কিছু সময় থাকে যখন নতুন করে শুরু করতে গেলে পুরুনো পথে হোচট খেতে হয়।তাই নতুন করে পথ চলার রাস্তাটা কিছুটা কন্টকময়। ভালো থাকবেন সব সময়।
প্রেম স্বর্গ প্রেম নরক তা মানুষের হাতে কিছুই নেই সবিই স্বর্গের মালিকের কাছে।চাইলেই যেমন সব চাওয়া পূরণ হয় না আবার পূরণ না হলেও আফসোস করার কিছূই নেই।যা ঘটবার তাই ঘটবে।সুন্দর অনুভুতি। -{@ (y)
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
নতুন করে সুরু করাটা কঠিন আসলে। তারপরেও জীবন বহমান। ভাল লিখছেন।
বহমান জীবন মাঝে মাঝে থমকে যায় সজীব ভাই। ধন্যবাদ আপনাকে।
সব গুলো পর্বের জন্য অপেক্ষা করছি,শেষ পর্যন্ত পড়ে কিছু শেয়ার করতে চাই ……
ধন্যবাদ মাসুদ ভাই।ভালো থাকবেন সব সময়।
সময়ের নিয়ন্ত্রণ মানুষের জীবনে অনেকটাই!!
দেখা যাক সামনে কী অপেক্ষমান!!!
শুভকামনা থাকছে। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
ধন্যবাদ দাদা, আপনিও ভাল থাকবেন সব সময়।
চলুক।
ধন্যবাদ আপনাকে।
এই লেখার প্রথম টা তো পড়া বাঞ্ছনীয় হয়ে গেলো….
কিছু কিছু জিনিস ভুলে যাওয়া কষ্টসাধ্য হলেও ভুলে যাওয়াই ভালো!
লেখা চলুক….
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা থাকল।