ফেল শুধুই হিন্দু ধর্মে !!!

আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানিনা । এবারের SSC পরীক্ষায় বরিশাল বোর্ডে হিন্দু ধর্মে ঢালাও ভাবে ফেল করা অস্বাভাবিক লাগছে । আমার পরিচিতা এক আত্মীয়ের মেয়ে সে বরাবরই খুবই ভাল ছাত্রী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । সব সাবজেক্টে A+ শুধুমাত্র ধর্মে ফেল !!!!!

আপনারা হয়তো জানেন এই পরিক্ষায় ফেলের কারণে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে !!! এখন যদি সংশোধীত রেজাল্টে তার পাশ আসে তখন কেমন লাগবে ???
পরীক্ষার্থীদের জীবন মরণ এবং মূল্যবান শিক্ষা জীবন নিয়ে এ কেমন নির্মম রসিকতা ????
এই আত্মহত্যা পরোক্ষ হত্যার দায় কে নিবে ???

জীবনের প্রথম সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় পাশ করে যার আনন্দ করার কথা ছিল । যার মা বাবা একটা সুসংবাদ শোনার অপেক্ষায় উন্মুখ ছিল । সেই বাড়িতে এখন শশ্মানের নিরবতা ।

আমাদের শিক্ষামন্ত্রী কি এব্যাপারে একটু সচেতন হবেন ?

মোট পড়েছেনঃ ৮৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. মুসলিম বা হিন্দু ধর্ম বিষয়ে পাস করে প্রায় সবাই। এমন হবার তো কথা নয়। আসে পাশের স্কুল গুলোতে খোঁজ নিয়েছিলেন ভাইয়া? এই অভিযোগটা কিন্তু অত্যন্ত গুরুতর।

  2. মনে হয় অন্য ধর্মের শিক্ষক কতৃক উত্তরপত্র দেখানো হয়েছে যে এই বিষয়ে কোন জ্ঞানই রাখেনা, চ্যালেঞ্জ করা উচিত আর দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত। :@

      1. আমার প্রাথমিক জানায় ভুল ছিল।
        শহরের সরকারী বালক এবং বালিকা বিদ্যালয়ের ক্লাসের প্রথম হওয়া দুজনই হিন্দু
        ধর্ম ব্যতীত সব বিষয়ে A+ পেলেও ধর্মে ফেল।
        সংশোধিত রেজাল্টে A+ পেয়েছে দুজনই।
        চরম শাস্তি দেয়া উচিৎ যে পরীক্ষক এমন করেছে……

        সময়ের অভাবে এ বিষয়ে একটা লেখা লিখেও এডিট করে প্রকাশ করা হচ্ছে না।

  3. মজার কথা হলো এস.এস.সি পরীক্ষায় আমি বাংলা দ্বিতীয় পত্রে পেয়েছিলাম ৩৩। প্রথম পত্রে ৭৫। ভাবা যায়!!! চ্যালেঞ্জ করা হলো, কারণ ওটা অসম্ভব। পরীক্ষার খাতা পুনঃ নিরীক্ষণের জন্যে আবেদন করা হলো। কুমিল্লা বিভাগের একজন বললো চ্যালেঞ্জ করেও কিছু পাবেন না। তাও করেছিলাম, কিন্তু কাজ হয়নি চ্যালেঞ্জে। ঘুষ চেয়েছিলো, আমি ঘুষ দিয়ে রেজাল্ট কিনতে চাইনি। আমি জানি ডাল ম্যায় কালা, এ কিছুতেই সম্ভব নয়। কিছু তো একটা হয়েছিলো। যদি বাংলা প্রথম পত্র হতো মেনে নিতাম। যাক আমাদের দেশে সবই হয়। বুঝে পাইনা আমাদের দেশে কিছু বিষয় কেন রাখা হয়? জীবনের কোথাও কাজে আসেনা।

    1. বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে । আমি এই মাত্র সংবাদ পেলাম সে ফেল করা সাবজেক্টেও A+ পেয়েছে ।

      কিন্তু যে তাদের এই ভুলে অভিমানে পৃথিবী ছেড়ে চলে গেল তাকে ফেরানো যা কি ?

  4. দুয়েকজনের বেলায় বোর্ড চ্যালেঞ্জ করলে তেমন একটা ভালো ফলাফল পাওয়া না গেলেও এমন ঢালাওভাবে ফেলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে সাফল্য পাবার সম্ভাবনাই বেশি থাকে।
    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেমন করে বুঝবে তাদের উদাসীনতা কতোজনের জীবনকে শ্মশান বানিয়ে দেয়!

    1. সম্পূর্ণ দায়িত্বে অবহেলা ছাড়া আর কিছুই না । এক সেটের উত্তর পত্রের সাথে আরেক সেট মিশিয়ে সমস্যা তৈরী হয়েছে ।

      ছাত্র ছাত্রীদের জীবন মরণ সমস্যায় এরা উদাসীন !!!!!!!!

  5. এরা ধর্মের বাচ্চা না জানয়ারের বাচ্চা।
    যদি ধর্মের কারণে কোন ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি অবিচার করে।
    আশা করি ভাল রেসাল্ট আসবে।

  6. একটা স্টুডেন্ট সব সাবজেক্টসে A+ পেলো আর একটা মাত্র সাবজেক্টে একে বারে ফেল করবে। সেটার সংশোধনী তে আবার A+পাবে এই দায় সম্পূর্ণ শিক্ষাবোর্ড এর! এটা শিক্ষামন্ত্রীর নিজের দেখা উচিৎ বলে আমি মনে করি!

মন্তব্য করুন