হারানো দিনগুলো

যদি ফিরে পেতাম পুরোনো দিনগুলো!
খুব ভোরে চোখ খুলে
জায়নামাজে মায়ের মুখ।
হুড়োহুড়ি নাস্তার টেবিল ,
স্কুলের কঠিন নিয়ম।
উন্মত্ত ডুবসাতারে উত্তাল দুপুর,
গোল্লাছুটে দুরন্ত বিকেল,
সন্ধায় ধুলোমাখা প্রিয় বন্ধুরা।
পড়ার টেবিলে বাবার শাষনমাখা প্রশ্রয়।
ঘুমাতে গেলেই সমস্ত দিন স্বপ্নে রুপকথা।
এখনও আমি ভোরে মায়ের মুখ খুঁজি,
শৈশব খুঁজি, রঙীন কৈশোর খুঁজি।
এখনো ঘুমের ভিতর ব্যাকুল হয়ে,
রুপকথা খুঁজি!
কিছূই পাইনা , কেবলি ধূসর শূন্যতা।
সাদা-কালো রঙ , কেবলি উদাস চাহনি!

মোট পড়েছেনঃ ১,৪৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

      1. আপনি বলেন অথবা নীলান্জ্ঞনা আপু, কথা তো সত্য যত চেষ্টায় করি না কেন, যে শৈশব ফেলে এসেছি ওখানে আর প্রবেশাধিকার নেই।
        ধন্যবাদ আনিছ ভাইয়া

  1. গ্রামের কিশোরি মেয়ে আমার খুবই পছন্দ।সহজ সরল তাদের হাসি,কান্না,কথা,সুখ,সাজ,পোশাক।
    তবুও যে দিন যায় তা আর ফিরে আসে না।
    সুন্দর লাগলো,আমিও একটু হারিয়ে গেছিলাম তোমার শৈশবে।
    ভালো থেকো।
    এভাবে লিখে যাও।
    তুমি বলে ফেললাম।এটা অনেক আপন।

মন্তব্য করুন