ডেকে নিও কবি

যদি সমুদ্রে যাও ডেকে নিও,
তা আমার মতিভ্রমে হোক
তবু আমায় ডেকে নিও।
আমি নীল শাড়ী পরে অপেক্ষায় আছি।
তোমার সাথে সূর্যোদয় দেখবো বলে
প্রথম যৌবন থেকে অপেক্ষায় আছি।
আমি অপেক্ষায় আছি সেই কবিতার,
তোমার তৃষিত চোখ দেখবে
ভোরের অপার্থিব আলোর উল্লাস,
আমার নরম গালে।
কপালের উপর আছড়ে পড়া চূর্ণ চুলে।
ভোরের মৃদু বাতাসে তিরতিরিয়ে
কেঁপে ওঠা ভেঁজা অঁধরে।
আমি অপেক্ষায় আছি,
সাগরের নীল ছুঁয়ে রচিত হবে সেই কবিতা।
প্রিয়তম প্রতিবিম্ব,
ভ্রম হলেও বলো সেই প্রিয়তম বানী,
কবিতায় তোমার নীলাম্বরী আমিই!
আমার মতিভ্রমে হলেও
একবার মিটিও সেই আজন্ম সাধ
যদি সমুদ্রে যাও ডেকে নিও কবি।

মোট পড়েছেনঃ ৬৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. শুন্যাপু সাথে গেলে তো বিরহের কবিতা লিখতে হতো না। যদিও কবিতা বিরহেয় নতুন মাত্রা পায় তবু কিছু মিলনের কবিতাও দরকার।
      ভালো লাগার জন্য অনেক খুশি। আপনাদের উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে।

  1. আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেই সাথে নিও… বল নেবে তো আমায়… বল নেবে তো আমায় … (কবিতাটা পড়ে গুনগুনিয়ে গাইছি… ) -{@

  2. ছোট ছোট অত্যন্ত আবেগ দিয়ে লেখা কবিতা বেশ ভালোই লাগে।

    নিয়মিত লিখছেন আপনি
    সোনেলা পরিবারের সবার সাথে মিশে গিয়েছেন, নতুন মনে হচ্ছেনা আর আপনাকে
    শুভকামনা।

  3. এমন যৌবনের লোভ দেখালে কবি না এসে পারবেই না
    এখন যৌবন যার প্রেমে প​ড়ার সম​য় তার হাহাহাহ্
    খুব সুন্দর আপা, ভাল লাগা রইল

  4. এমন মন উচাটন ডাক উপেক্ষা করে কোন সে কবি?
    নীলাম্বরীর হাতছানি আর আমন্ত্রণ এড়িয়ে যায় যে তার সব কবিতাই পচা। তার পচা কবিতা কক্ষনো পড়বোনা। :@

মন্তব্য করুন