নিজের একটু আকাশ চাই

আমার একটু আকাশ চাই।
খুব বেশি না এক টুকরো,
অতল বুকে ঘনিয়ে ওঠা বাষ্প গুলো,
বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
এক চিলতে নিজের আকাশ।
প্রতিদিনের জীবনটাতো পরিপাটি বেশ,
অভ্যস্ত রোজনামচার দাস বনেছি।
হৃদয়ের ঘুলঘলি আর কড়িকাঠে
বাদুর ঝোলা ঝুলতে দেখি –
জীবন থেকে কুড়ানো সব
সুখদুঃখের ঝুলকালি।
একটু যদি আকাশ পেতাম
বুক খালি করা নিঃশ্বাষে এক
উজাড় করে সরিয়ে দিতাম।
না বলা এই কথারা সব মেঘ হতে তাই
একটু খানি আাকাশ চাই,
নিজের আকাশ।

মোট পড়েছেনঃ ৬৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. একটু খানি আকাশ হোক, নিজের আকাশ
    যাক চলে যাক সেই আকাশের সকল দীর্ঘশ্বাস 🙂

    সোনেলা’য় তোমাকে দেখে ভীষণ ভাল লাগছে।
    ভাল থেকো, অনেক ভাল। -{@

  2. নিজের একটুখানি আকাশ আমরা সবাই চাই
    কেউ গুছিয়ে বলতে পারেন,কেউ পারেন না
    আপনি বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন
    এমন একটুখানি আকাশ হোক আপনার।

    শুভকামনা -{@

  3. বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
    এক চিলতে নিজের আকাশ।
    বাহ, খুব সুন্দর, সত্যি সত্যি যদি একটুখানি আকাশ থাকতো…….
    সব দুঃখ গুলো ঝরানো যেতো 🙂

  4. নিজের এক টুকরো আকাশ চাই আমার
    সাজিয়ে নিব নিজের ইচ্ছে মত
    মেঘ বা রোদ, অন্ধকার বা উজ্জল আলোয় আলোকিত
    সুখের বা দুঃখের বৃষ্টি হবে ইচ্ছে মত।

  5. দেখুন, আমাদের এখানে আকাশ নিয়ে খুব টানাটানি,
    সবার ই নিজের মত করে চাই ই। আকাশ বেচারীর তো মহা বিপদ,
    সবারই ‘নিজের একটু আকাশ চাই’ চলছে।

    ব্যাপার না, আপনি তা পাবেন ই।
    একান্তের নিবিড় নিঃশ্বাস-প্রশ্বাসে আমাদের আকাশের কাছে যেতেই হয়।

    1. আকাশ ত আর এইটুকুন না, সবাই পাবে তবে আগে লেখক পেয়ে নিক তারপর বাকীরা পাবে। হেলাল ভাই এর সিরিয়াল সবার শেষে যদিও তিনি চাইতেছেন না আপাদত কিন্তু চাইতে কতক্ষণ। হা হা হা

  6. “নিজের একটু আকাশ চাই ” এটা আসলে সবার ই চাওয়া। এই আকাশ আসলে একান্ত নিজের একটু স্বাধীনতা যা সব ধরনের ভালোবাসার বাঁধনের মধ্যে থেকেও একটু নিজের করে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু।

    সবার এই একান্ত সময়টুকু থাকুক। শুভ কামনা সবার জন্য।

  7. খুব বেশি না এক টুকরো,
    অতল বুকে ঘনিয়ে ওঠা বাষ্প গুলো,
    বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
    এক চিলতে নিজের আকাশ।

    বাহ্! কবিতার গভীর ভাব অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবনা কিভাবে আসে!!!

  8. নিজের করে এক টুকরো আকাশ পেলে মন্দ হতোনা তবে ঝামেলাও কম হতোনা। আকাশ খালি বৃষ্টি ঝরায়না, বজ্রপাতে জ্বালিয়েও দেয়।
    অল্প কথায় খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
    শুভকামনা রইলো। -{@

    1. নীলা আপু আপনাকে আবার লিখছি কারন মনে হলো লেখাটা বুঝাতে পারিনি, এখানে সবাই এত্তো ভালো লেখেন আমার বরঃ লেখা দিতে লজ্জাই লাগে।

মন্তব্য করুন